Latest Posts

চীনা কোম্পানির কার্যক্রম বন্ধের নির্দেশ অটোয়ার

- Advertisement -
শিল্পমন্ত্রী মেলানি জোলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শুক্রবার দেওয়া এক পোস্টে বলেন, হিকভিশন কানাডা ইনকর্পোরেশনকে এই আদেশ দেওয়া হয়েছে

সার্ভিল্যান্স ক্যামেরা প্রস্তুতকারক চীনের একটি কোম্পানিকে কানাডায় তাদের ব্যবসা বন্ধ করে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ফেডারেল সরকার। জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে।

শিল্পমন্ত্রী মেলানি জোলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শুক্রবার দেওয়া এক পোস্টে বলেন, হিকভিশন কানাডা ইনকর্পোরেশনকে এই আদেশ দেওয়া হয়েছে। ইনভেস্টমেন্ট কানাডা অ্যাক্টের আওতায় জাতীয় নিরাপত্তা পর্যালোচনার ফলাফল হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে কোম্পানিটিকে।
জোলি বলেন, পর্যালোচনার অংশ হিসেবে সরকার কানাডার নিরাপত্তা ও গোয়েন্দা কমিউনিটির সরবরাহ করা তথ্য ও প্রমাণ ক্ষতিয়ে দেখেছে। পর্যালোচনা থেকে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, কোম্পানিটিকে কানাডায় ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দিলে তা হবে দেশের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর।

- Advertisement -

হিকভিশনের আনুষ্ঠানিক নাম হ্যাঙ্গঝু হিকভিশন ডিজিটাল টেকনোলজি কর্পোরেশন লিমিডেট। নিজেকে তারা নজরদারি সরঞ্জাম প্রস্তুতকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে দাবি করে। ২০১৪ সাল থেকে কানাডায় তাদের সহযোগিতা প্রতিষ্ঠান রয়েছে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে তাদের অঙ্গপ্রতিষ্ঠান নিষেধাজ্ঞার কবলে পড়েছে। জিনজিয়ান অঞ্চলে ব্যবহৃত সার্ভিল্যান্স ক্যামেরা তারা চীনকে সরবরাহ করেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো। জিনজিয়াং অঞ্চলে উইঘুর লোকজন মানবাধিকার লঙ্ঘনের মধ্যে রয়েছে।

ফেডারেল সরকারের এই সিদ্ধান্তের পর বেস্ট বাই, হোম ডিপো এবং লোজ হিকভিশনের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কোন উদ্বেগ কানাডাকে হিকভিশন নিয়ে পর্যালোচনায় উদ্বুদ্ধ করেছে পরিস্কারভাবে তা জানা যায়নি। ইনভেস্টমেন্ট কানাডা অ্যাক্টের আওতায় জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ক্ষতির কারণ হতে পারে এ ধরনের যেকোনো বিদেশি বিনিয়োগের তদন্ত করার সুযোগ রয়েছে সরকারের। পাশাপাশি কোনো কোম্পানি দেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমনটা প্রমাণিত হলে এই আইনের অধীনে তাকে দেশ ছাড়ার নির্দেশও দিতে পারে সরকার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.