Latest Posts

টরন্টোতে টিটিসি স্ট্রিটকার লাইনচ্যুত

- Advertisement -

টিটিসির একটি স্ট্রিটকার বৃহস্পতিবার ডাউনটাউন টরন্টোতে লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে সড়ক ও তিনটি ট্রানজিট রুটের মোড় বন্ধ হয়ে যায়।

- Advertisement -

টরন্টো পুলিশ বলেছে, ব্যাথার্স্ট এবং ডানডাস স্ট্রিটে বৃহস্পতিবার সকাল ৭টা ২০মিনিটের ঠিক পরপরই ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ ঘটনার পর রাস্তা বন্ধ হয়ে যায় এবং মোটর গাড়ির চালকদের বিকল্প রুটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর স্ট্রিটকারটি মোড় থেকে সরিয়ে নেওয়া হয়।

টিটিসি বলেছে, এই লাইনচ্যুতির কারণে ৫০৫ ডানডাস, ৫১১ ব্যাথার্স্ট এবং ৫০৬ কার্লটন রুটের সেবা ক্ষতিগ্রস্ত হয়। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.