
ব্র্যাম্পটনেরর একটি অটোমোটিভ কমপেক্সে শুক্রবার গুলিবিদ্ধ আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে। গুলির কথা জানিয়ে শুক্রবার বিকালে পৌনে ৫টার দিকে কেনেডি রোডের পূর্বে ১৮১ রাদারফোর্ড রোড সাউথে পুলিশ ও প্যারামেডিকদের ডাকা হয়। ঘটনাস্থলে পৌঁছে একাধিক গুলিবিদ্ধ এক ভুক্তভোগীকে দেখতে পান কর্মকর্তারা।
পিল পুলিশের মিডিয়া রিলেশন্স কর্মকর্তা কনস্্েটবল টাইলার বেল ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, ভুক্তভোগীকে একটি ট্রমা সেন্টারে নেওয়া হয় এবং তার অস্ত্রপচার করা হয়। কিন্তু দুঃখজনকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়। ভুক্তভোগী ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি হয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন অথবা কর্মী ছিলেন।
হোমিসাইড ব্যুরো এ ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছে। বেল বলেন, এটা পরিকল্পিত গুলিবর্ষণ বলে মনে করা হচ্ছে। তবে এই ব্যক্তিই হামলার লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা চলমান তদন্তের অংশ। অধিকাংশ গুলির ঘটনাই পরিকল্পিত। দুর্ভাগ্যবশত জিটিএতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা আমরা খুব একটা দেখি না। ভুক্তভোগী যখন গুলিবিদ্ধ হন তখন তিনি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান করছিলেন।
বেল বলেন, গুলিবর্ষনকারী পায়ে হেঁটে গুলি করেন নাকি গাড়ির ভেতর থেকে গুলি করেছেন তা বলার সময় এখনো আসেনি। তবে জননিরাপত্তার আর কোনো ঝুঁকি নেই। গুলিবর্ষণের সময় এলাকাটি ছিল ব্যস্ত এবং অলৌকিকভাবে আর একজন ব্যক্তিও গুলিবিদ্ধ হননি।
সন্দেহভাজন বা সন্দেহভাজনদের সম্পর্কে এখন পর্যন্ত পুলিশের কাছে নেই। সম্ভবত তারা গাড়িতে করে পালিয়েছে। এই তথ্য বিবেচনায় নিলে বলা যায়, ঘটনাটি ঘটেছে শিল্প এলাকায়। এমনটাই বলেন বেল।
টাও ট্রাক শিল্পে চলমান সহিংসতার সঙ্গে এই গুলির কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্ত খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এমনটা হতে পারে, তদন্তকারীরা যা বিবেচনায় নেবেন।

