Latest Posts

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

- Advertisement -

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অফ অন্টারিও কানাডা এর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

- Advertisement -

৯ জুন রাতে ড্যানফোর্থেও বিডি ফিউশন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অফ অন্টারিও সভাপতি মিলাদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ সভাপতি তাহমিনা আক্তার চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত নজমুল, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ, পিস এন্ড জাসটিস এলায়েন্স এর পরিচালক মুমিনুল হক মিলন, কানাডা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে কানাডা বিএনপি’র সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত নজমুল বলেন “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দূরদর্শী রাষ্ট্রনায়ক আত্মনির্ভরশীল বাংলাদেশের রূপকার, দেশ গঠনে তার অবদান অনুসরণীয়। তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়েছিল। তিনি ছিলেন গণতন্ত্র ও ভোটাধিকারের প্রতীক।”এবং বর্তমানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের ভবিষৎ রাজনীতি এবং অর্থনীতিতে কোন সমস্যা থাকবেনা।

জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল সাবেক সাধারণ সম্পাদক মাসরুল হোসেন, আবুল হাসনাত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, নির্বাহী সভাপতি ফরহাদ মিশু, সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল আলম চৌধুরী খোকন, আলীম হোসেন, সোহেল আহমেদ, গোলাম রাব্বী শুভ্র, মহি উদ্দিন, ফজলে প্রধান রুমু, মাহবুবুল হক দুলাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবু তাহের দোয়া পরিচালনা করেন ওমর ফারুক।

সম্মানিত অতিথির বক্তব্যে মুমিনুল হক মিলন বলেন, দেশের স্বাধীনতা এবং দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকায় অনুপ্রেরণা হিসাবে ২০২৪ সালের ছাত্রজনতা আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিলেন।

সম্মানিত অতিথির বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিকালে জিয়া পরিবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আশা করি অতিশীঘ্রই অন্তবর্তীকালীন সরকার সঠিক রোড ম্যাপের মাধ্যমে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছাবেন।

সম্মানিত অতিথির বক্তব্যে একে আজাদ বলেন গত ১৭ বছর বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তারেক রহমানের সঠিক নেতৃত্বে আজ বাংলাদেশে সবচেয়ে বড় দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.