Latest Posts

বকশিসের লোটো ম্যাক্স টিকিটে ৫০,০০০ ডলার জিতলেন মিসিসোগার এক নারী

- Advertisement -

মিসিসোগার এক নারী এখন ৫০ হাজার ডলারের ধনী এবং এটা সম্ভব হয়েছে তার এক গ্রাহকের কল্যানে। পরিবহন সেবা শিল্পে কর্মরত এলিজাবেথ কিয়েলটি ভালো সেবার বকশিস হিসেবে এক গ্রাহকের কাছ থেকে তিনি একটি লোটো ম্যাক্স চিকিট পেয়েছিলেন।

- Advertisement -

কয়েক দশক ধরেই অন্টারিও লটারি অ্যান্ড গেমিং কর্পোরেশনের (ওএলজি) লটারি খেলছেন এলিজাবেথ এবং এর আগ পর্যন্তও তিনি কোনো লটারি জেতেননি। টরন্টোর ওএলজি প্রাইজ সেন্টার থেকে কিয়েলটি বলছিলেন, আমি টিকিটটি সরিয়ে রেখেছিলাম এবং এর কথা প্রায় ভুলেই গিয়েছিলাম।

কয়েক সপ্তাহ পর তার টিকিটটির কথা মনে হয় এবং তিনি স্টোরে গিয়ে বকশিষ পাওয়া টিকিটটির সঙ্গে ২০২৪ সালের ১৩ আগস্টের ড্রয়ের জন্য আরও একটি লোটো ম্যাক্স টিকিট কেনেন। এর কিছুদিন পর টিকিটগুলো পরীক্ষার জন্য এই নারী বার্নহ্যামথর্প রোডে পেট্রো-কানাডায় যান এবং তার জীবনের সবচেয়ে আশ্চর্যের বিষয়টি তখনই ঘটে।

ওই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, বকশিসের টিকিটে পুরস্কার জেতার কথাটি একজন ক্লার্কের কাছ থেকে পাওয়ার পর আমি শান্ত ছিলাম এবং টিকিটটি সংগ্রহ করি। কিন্তু আমার বিশ^াস হচ্ছিল না। ওএলজির একজন কর্মী স্টোরে ফোন করেন এবং বলি, আপনি কি নিশ্চিত যে আমি জিতেছি? আমার মনে হয় আপনি ভুল করছেন।

কিয়েলটি বলেন, কীভাবে আমি জিতলাম সেটা ভেবেই আমার পরবর্তী ২৪ ঘণ্টা পেরিয়ে যায়। আমি নিশ্চিত ছিলাম যে, কোথাও কোনো একটা ভুল হচ্ছে। মাঝরাতে ওএলজির ওয়েবসাইটে পোস্ট করা তার বিজয়ী টিকিটের ব্যাপারে বিস্তারিত দেখার পরই কেবল আমি নিশ্চিত হই।
তিনি হাসতে হাসতে বলেন, স্পষ্টতই আমি একজন প্রমাণের ওপর নির্ভরশীল মানুষ।

লটারিতে জেতা এটা অর্থ দিয়ে কিয়েলটি তার গাড়িটি হালনাগাদ করবেন। বাকি অর্থ কী করবেন সে ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, এমন কিছু আমার সঙ্গে ঘটতে পারে আমি কল্পনাও করিনি। এটা খুবই আশ্চর্যের।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.