Latest Posts

দুর্ঘটনার পর হাসপাতালে হ্যামিল্টনের মেয়র

- Advertisement -
হ্যামিল্টনের মেয়র আন্দ্রিয়া হরওয়াথ

দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন হ্যামিল্টনের মেয়র আন্দ্রিয়া হরওয়াথ। তার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছেন হরওয়াথ এবং অস্ত্রোপচারের পর কিছুদিনের জন্য তাকে মেডিকেল লিভ নিতে হতে পারে। বিশ্রাম ও সুস্থ্য হয়ে ওঠার জন্যই এই ছুটি প্রয়োজন।
কী ধরনের দুর্ঘটনায় তিনি পড়েছে এবং আহতের ধরনই বা কী সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি বিবৃতিতে।

- Advertisement -

বিবৃতিতে বলা হয়েছে, মেয়রের মনোভাব চাঙ্গা আছে এবং তার টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগের মধ্যে রয়েছেন। যদি মেডিকেল লিভ জরুরি হয় তাহলে মেয়রের কার্যালয় নেতৃত্ব চালিয়ে যাবে।

অন্টারিও এনডিপির সাবেক নেতা হরওয়াথ ২০২২ সালে হ্যামিল্টনের মেয়র নির্বাচিত হন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.