
গত ২৮ মার্চ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা মহান স্বাধীনতা দিবস উদযাপন সহ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ৩০৯৮ ডেনফোর্থ এভিনিউস্হিত সংগঠনের কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি মুশফিকুর আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান তারিক চৌধুরীর সঞ্চালনায় সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানান। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে স্বাধীনতা দিবস ও ইহার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীর ও প্রবীণ সাংবাদিক মোশারফ হোসেন।
বক্তাদের বক্তব্যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট সহ মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ উঠে আসে। বক্তব্য পর্ব শেষে সকলকে নিয়ে দোয়া পাঠান্তরে স্বাধীনতা সংগ্রামে আত্মদান কারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের বর্তমান চরম ক্রান্তিকাল উত্তরণের জন্য মহান আল্লাহর কৃপা কামনা করে মোনাজাত করেন জুলফিকার হায়দার।
রকমারি সূস্বাধু উপাধানের সমন্বয়ে প্রস্তুত ইফতার ও ফল পরিবেশন করা হয় সকলের মাঝে। ইফতার পর্ব সমাপ্তির পর খোলামেলা আলোচনায় অংশ গ্রহণ করেন সকলই। পরিশেষে কফি পরিবেশনের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সঞ্চালক। প্রেস বিজ্ঞপ্তি।

