
ব্র্যাম্পটনের একটি শপিং প্লাজায় গাড়ির মধ্যে গুলিতে এক ব্যক্তির নিহত হওয়ার ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পিল পুলিশ। মঙ্গলবার বিকালে ওই ঘঁনা ঘটে।
স্যান্ডালউড পার্কওয়ে ইস্টের উত্তরে ব্রামালিয়া রোড ও ডিউসাইড ড্রাইভের কাছে ব্রামালিয়া বিজনেস সেন্টারের পার্কিং লটের মাঝে এই ঘঁনা ঘটে। পিল রিজিয়নাল পুলিশ (পিআরপি) বলেছে, এক ব্যক্তিকে এশাধিক গুলি করা হয়েছে জানিয়ে দুপুর ১টার ঠিক পরপর তাদেরকে ওই এলাকায় ডাকা হয়।
মঙ্গলবার বিকালে ঘঁনাস্থলে সাংবাদিকদের কনস্টেবল মানদীপ খাতরা বলেন, টহল কর্মকর্তারা ঘঁনাস্থলে পৌঁছে ট্রমার চিহ্নযুক্ত একজন পুরুষকে দেখতে পান। কর্মকর্তারা ভুক্তভোগীকে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। যদি দুর্ভাগ্যবশত তিনি মারা যান। কর্মকর্তারা ঘঁনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজনরা পালিয়ে যান।
খাতরা বলেন, এই অবস্থায় আমাদের হোমিসাইড ব্যুরোকে ডাকা হয়েছে এবং তকদন্ত পরিচালনা করছেন। এই এলাকার কারো কাছে এই হত্যাকা-ের ব্যাপারে কোনো ধরনের তথ্য থাকলে অথবা বেলা ১টার আগে বা পরে কেউ প্লাজায় অবস্থান করলে এবং তাদের কাছে কোনো সেফোন ফুটেজ, ভিডিও অথবা কোনো ধরনের ফুটেজ থাকলে দয়া করে এগিয়ে আসুন এবং আমাদের হোমিসাইড তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করুন।
এতে আর কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং খ নপর্যন্ত কোনো অস্ত্রও উদ্ধার করা যায়নি। এই গুলির উদ্দেশ্যও এখনো অৎানা বলে জানিয়েছেন খাতরা। তিনি বলেন, এাঁ বিচ্ছিন্ন ঘঁনা বলেই মনে হচ্ছে। যদিও এাঁ পূর্ব পরিকল্পিত কিনা সেটা নিম্চিত করতে পারেননি তিনি।

