Latest Posts

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ

- Advertisement -
সীমান্তের দক্ষিণে ভ্রমণে আগ্রহীদের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করেছে কানাডিয়ান সরকার

সীমান্তের দক্ষিণে ভ্রমণে আগ্রহীদের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করেছে কানাডিয়ান সরকার। এতে বলা হয়েছে, কেউ যদি যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করতে চান তাহলে ভ্রমণকারীদের নিবন্ধন বাধ্যতামূলক করেছে ওয়াশিংটন।

হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরিতে বলা হয়েছে, নিবন্ধনের বাধ্যবাধকতা কেবল কানাডিয়ানদের জন্য নয়, যুক্তরাষ্ট্র ভ্রমণকারী সব বিদেশি নাগরিকের জন্যই প্রযোজ্য। আপনি যে যুক্তরাষ্ট্রে সাময়িক ভ্রমণকারী অভিবাসন কর্মকর্তারা আপনাকে সেই প্রশ্ন করতে পারেন।

- Advertisement -

অটোয়া বলেছে, যারা নিবন্ধনের শর্ত প্রতিপালন করবে না তাদেরকে জরিমানা এবং বিচারের মুখেও পড়তে হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার অভিবাসন বিধিবিধান কঠোরভাবে প্রয়োগ করছে। অনুমোদিত সময়ের বেশি সময় কেউ যুক্তরাষ্ট্রে অবস্থান করলে আটক বা প্রত্যাবাসনের মতো গুরুতর ফলাফলের মুখে পড়তে হতে পারে। আপনি যদি আপনার গন্তব্যের প্রবেশ ও প্রস্থানের শর্ত পূরণ না করে থাকেন তাহলে কানাডা সরকার আপনার পক্ষে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না।

সরকার বলছে, ভ্রমণকারীদের নিবন্ধন প্রয়োজন কিনা এবং প্রয়োজন হলে কীভাবে তা করতে হবে সেজন্য তারা ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ওয়েবসাইটের পরামর্শ নিতে পারেন। প্রবেশের সময় স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে গেছে কিনা তা দেখতে লোকজন ইউ.এস. কাস্টমস বর্ডার প্রোটেকশন ওয়েবসাইট থেকে ১-৯৪ অ্যাডমিশনে চোখ রাখতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে শুল্কের হুমকি ও একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব করায় অনেক কানাডিয়ান যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা পরিবর্তন করেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.