
ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর থাকাকালে মার্ক কারনিকে বরখাস্ত করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন কানাডিয়ান কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর। এ ব্যাপারে তার যুক্তি হলো কানাডার নতুন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক রেকর্ড ততটা শক্তিশালী নয় যতটা তিনি উপস্থাপন করেন।
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পয়লিয়েভর। তিনি বলেন, ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থাকাকালে কারনি অনির্ভরযোগ্য বয়ফ্রেন্ডের অভিনয় করেছেন।
ব্রিটিশ আইনপ্রণেতা প্যাট ম্যাকফ্যাডেনের উক্তি ধার করে এই মন্তব্য করেন পয়লিয়েভর। এক দশক আগে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দেওয়ার পরও তা বাস্তবায়ন না করায় কানাডার সমালোচনা করেন ম্যাকফ্যাডেন।
ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর থাকাকালে অব্যাহতভাবে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কারনিকে অভিযুক্ত করেন। পাশাপাশি মূল্যস্ফীতির জন্যদায়ী অতিমাত্রায় নোট ছাপানোর জন্যও অভিুযক্ত করেন তাকে। কারনি যখন ব্যাংক ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন তখন যুক্তরাজ্যে বার্ষিক মূল্যস্ফীতি চিল ১ দশমিক ৬ শতাংশ। এর অর্থ হলো কোভিড-১৯ এর প্রেক্ষিতে পদক্ষেপ যথেষ্ট পর্যবেক্ষণ করেননি তিনি । এরপর ২০২২ সালের শেষ দিকে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ১১ শতাংশ।
পয়লিয়েভর বলেন, ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান থাকাকালে তিনি বরখাস্ত হতে পারতেন।
এ ব্যাপারে কারনির একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি তিনি।
পরবর্তী নির্বাচনে কনজার্ভেটিভরা জয়লাভ করলে ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেমকে অপসারণ করবেন কিনাÑসাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন পয়লিয়েভর। ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণের অঙ্গীকার করেছিলেন পয়লিয়েভর। তবে সাম্প্রতিক বছরগুলোতে তা আর পুনর্ব্যক্ত করেননি।

