Latest Posts

কনজার্ভেশন কর্মকর্তার বিরুদ্ধে হান্টিং শোর আয়োজকের মামলা

- Advertisement -
জরিমানা ও এক বছরের জন্য শিকারে নিষিদ্ধ হওয়া হান্টিং শোর এক আয়োজক ব্রিটিশ কলাম্বিয়া কনজার্ভেশন কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির মামলা করেছেন

জরিমানা ও এক বছরের জন্য শিকারে নিষিদ্ধ হওয়া হান্টিং শোর এক আয়োজক ব্রিটিশ কলাম্বিয়া কনজার্ভেশন কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির মামলা করেছেন। শিকারি, টিভি ব্যক্তিত্ব ও পেশাদার ব্যবসায়ী মাইকেল বিলিউ অভিযোগ করেছেন, উইয়াট পাইল একটি একটি হয়রানিমূলক প্রচারণা শুরু করেন, যার ফলে বিলিউ তার ইউটিউব চ্যানেল, স্পন্সরশিপ, ক্লদিং ডিল এবং তার বাড়ির ইকুইটি হারান। ব্রিটিশ কলাম্বিয়া সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় এমন অভিযোগ করা হয়েছে।
বিলিউ মামলায় ক্ষতিপূরণ বাবদ ২৪ লাখ ডলার দাবি করেছেন। মামলায় হয়রানির অভিযোগ আনা হয়েছে। এই হয়রানির অংশ হিসেবে ওই কনজার্ভেশন কর্মকর্তা অবৈধভাবে তল্লাশির জন্য তার বাড়ির ক্রেতার অভিনয় করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, পাইলের এই হয়রানি শুরু হয় ২০২০ সালে, যখন বিলিউ অবৈধভাবে একটি ভালুক শিকারের সময় তার স্ত্রীর সঙ্গে একটি হান্টিং ট্যাগ শেয়ার করেন। ২০২৪ সালে তিনি দোষী সাব্যস্ত হন এবং সাড়ে চার হাজার ডলার জরিমানার মুখে পড়েন। তার স্ত্রীকে জরিমানা করা হয় দুই হাজার ডলার এবং উভয়েই এক বছরের জন্য ব্রিটিশ কলাম্বিয়ায় শিকারের জন্য নিষিদ্ধ হন।

- Advertisement -

পরবর্তীতে ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টার বন্যপ্রাণী কর্মকর্তাদের তদন্তে উভয় প্রদেশের ছয়টি স্থানে অবৈধভাবে হত্যা করা বণ্যপ্রাণী জব্দ করার পর এই দম্পতির জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৫ হাজার ডলারের বেশি। এমনটাই জানিয়েছেন আলবার্টা বন্যপ্রাণী কর্মকর্তারা।

এক ফেসবুক পোস্টে বিলিউ আইন লঙ্ঘনের কথা স্বীকার করেন। তিনি বলেন, কিন্তু সেটা ঘটেছে লাইসেন্স ও শিকারের নীতিমালা সম্পর্কে অজ্ঞতা থেকে। এখানে বিদ্বেষের কোনো বিষয় ছিল না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.