Latest Posts

নির্বাচনে অংশ নেবেন অনীতা আনান্দ

- Advertisement -
পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক মন্ত্রী অনীতা আনান্দ

পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক মন্ত্রী অনীতা আনান্দ পরবর্তী ফেডারেল নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তার সিদ্ধান্ত বদল করেছেন। আসন্ন নির্বাচনে আবারও অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে আনান্দ বলেছিলেন, তিনি লিবারেল পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় তিনি নামবেন না। সেই সঙ্গে পরবর্তী নির্বাচনেও অংশ নেবেন না। বরং আগের শিক্ষকতা জীবনে ফিরে যেতে চান তিনি।
কিন্তু এখন তিনি বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের হুমকি তাকে রাজনীতিতে থাকতে উৎসাহিত করছে। কারণ, প্রদেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগুলো অপসারণের পক্ষে রয়েছেন তিনি।

- Advertisement -

আনান্দ বলেন, যখন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তখন কানাডার এখনকার মতো অস্তিত্ব নিয়ে সংকট সৃষ্টি হয়নি।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৬ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর লিবারেল পার্টির জনপ্রিয়তায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। যদিও আনান্দ বলেছেন, তার সিদ্ধান্ত রাজনৈতিক বিষয় নয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.