Latest Posts

এনক্যাম্পমেন্ট বন্ধের অঙ্গীকার অন্টারিও এনডিপির

- Advertisement -
অন্টারিওর এনডিপি ও লিবারেল নেতারা বুধবার আবাসন ও ক্রয়ক্ষমতা সমস্যার ওপর গুরুত্বারোপ করেন

অন্টারিওর এনডিপি ও লিবারেল নেতারা বুধবার আবাসন ও ক্রয়ক্ষমতা সমস্যার ওপর গুরুত্বারোপ করেন। তারা গৃহহীন এনক্যাম্পমেন্টের অবসান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

এনডিপি নেতা মারিট স্টাইলিস প্রদেশের বিভিন্ন কমিউনিটিতে এনক্যাম্পমেন্ট বন্ধে যেসব পদক্ষেপ নেবেন তার একটি তালিকা করেছেন। এক্ষেত্রে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ নেতা ডগ ফোর্ডের বিরাট ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন। তবে তার এই পরিকল্পনা বাস্তবায়নে কী পরিমাণ অর্থ খরচ হবে তা বলেননি তিনি। শুধু বলেছেন, সেগুলো পরের বিষয়।

- Advertisement -

দ্য অ্যাসোসিয়েশন অব মিউনিসিপালিটিজ অব অন্টারিওর হিসাব অনুযায়ী, গত বছর প্রদেশে গৃহহীন মানুষ ছিল ৮০ হাজারের বেশি। দীর্ঘ গৃহহীনতার অবসানে আগামী ১০ বছরে প্রয়োজন হবে ১ হাজার ১০০ কোটি ডলার।

অন্যদিকে লিবারেল নেতা ব্রনি ক্রম্বি অন্টারিও ডিজঅ্যাবিলিটি সাপোর্ট গ্রোগ্রামের আওতায় অর্থের পরিমাণ দ্বিগুণ করার অঙ্গীকার করেছেন। বর্তমানে এই গ্রোগ্রামের আওতায় একক কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে মাসে ১ হাজার ৩৬৮ ডলার দেওয়া হয়। তবে এই বৃদ্ধি স্থায়ী হবে বলে জানিয়েছেন ক্রম্বি।

২৭ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই ফোর্ডের সরকার এই ঘোষণা দেয় যে, অধিক সংখ্যক জরুরি আশ্রয় ও সাশ্রয়ী বাড়ির র ব্যবস্থা করার মধ্য দিয়ে এনক্যাম্পমেন্টের অবসানে মিউনিসিপালিটিগুলোকে তারা ৭ কোটি ৫৫ লাখ ডলার দিচ্ছে।

স্টাইলিস বুধবার বলেন, লোকজনকে এক এনক্যাম্পমেন্ট থেকে আরেক এনক্যাম্পমেন্টে ছুটতে হচ্ছে এবং শেষ মুহূর্তের এই অর্থ সমস্যার সমাধান করবে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.