
যুক্তরাষ্ট্রের সঙ্গে যতদিন পর্যন্ত বাণিজ্য যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত টেসলার গাড়ির ওপর কানাডার ১০০ শতাংশ শুল্ক আরোপ করা উচিত বলে জানিয়েছেন ফেডারেল এনডিপি নেতা জাগমিত সিং। সোমবার জাগমিতসিং বলেন, এনডিপি ফেডারেল সরকার গঠন করলে বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে অটোয়ার প্রণোদনা কর্মসূচিও ফিরিয়ে আনা হবে।
২০১৯ সালের মে মাস থেকে ফেডারেল সরকার নতুন বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে ৫ হাজার ডলার পর্যন্ত প্রণোদনা দিচ্ছে। কিন্তু গত মাসে সরকার জানায়, এই কর্মসূচির তহবিল ফুরিয়ে গেছে।
শুল্ক আরোপের লক্ষ্যবস্তু হিসেবে এনডিপির টেসলাকে আলাদা করার কারণ হচ্ছে কোম্পানিটির প্রদান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রভাবশালী মুখ। ট্রাম্প প্রশাসন কানাডা থেকে পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছে।
এনডিপির একজন মুখপাত্র বলেন, যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জারি থাকবে ততদিন পর্যন্ত টেসলার গাড়ি এই রিবেটের আওতায় আসবে না।
২০২৪ সালে ২ লাখ ১৫ হাজার বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে রিবেট সুবিধা দেওয়া হয়েছে বলে ট্রান্সপোর্ট কানাডার উপাত্তে বলা হয়েছে। এর মধ্যে প্রতি পাঁচটি গাড়ির একটি টেসলার মডেল ওয়াই এবং মডেল ৩। আরও কিছু বিলাসবহুল টেসলা মডেলও রিবেটের অযোগ্য বিবেচিত হবে।
জাগমিত সিং একইসঙ্গে কানাডায় তৈরি বৈদ্যুতিক গাড়িতে রিবেট সুবিধা বাড়িয়ে এক হাজার ডলার করারও প্রতিশ্রুতি দিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগমিত সিং বলেন, গাড়ি কেনা বড় খরচ। এবং কানাডিয়ানরা সাশ্রয়ী গাড়িটিই কিনবেন। বিশেষ করে সব কিছুর দাম যখন বাড়তির দিকে সেই সময়ে। আপনারা যদি কেনেনই তাহলে কানাডিয়ান গাড়িই কিনুন। কানাডিয়ান গাড়ি নির্মাতাদের সহায়তা করুন। কানাডিয়ানদের চাকরিতে সহায়তা করুন।
এই মুহূর্তে কানাডায় তৈরি একমাত্র ভৈদ্যুতিক গাড়ি হিচ্ছে ডজ চার্জার ডেটোনা এবং ক্রাইসলার প্যাসিফিকা। গত বছর ফেডারেল সরকারের কাছ থেকে যেসব গাড়ি রিবেটচ সুবিধা পেয়েছে তার মধ্যে এই গাড়িগুলোর হিস্যা মাত্র দশমিক ৩ শতাংশ। চার্জার অন্টারিওর উইন্ডসরের উৎপাদন কারখানার কার্যক্রম সবে শুরু করেছে।

