
টরন্টোর একটি কারজ্যাকিং এবং দুটি ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে চার তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। টরন্টো পুলিশ বলেছে, প্রথম ঘটনাটি ঘটে ৭ জানুয়ারি ভোর ৫টার আগে ফিঞ্চ এভিনিউ ওয়েস্ট এবং হাইওয়ে ২৭ এলাকায় একটি স্টোরে।
অভিযোগ আছে, দুইজন পুরুষ মাস্ক পরে একটি চোরাই গাড়িতে ওঠে। তারা অর্থ দাবি করে এবং কর্মীদের ওপর চড়াও হয়। নগদ অর্থ ও পণ্য নিয়ে তারা চোরাই গাড়িতে করে এলাকাটি ত্যাগ করে।
দুই সপ্তাহ পর ২০ জানুয়ারি রাত ৮টার পর কিপলিং এভিনিউ এবং রেক্সডেল বুলভার্ড এলাকায় ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। চার সন্দেহভাজন একটি চোরাই টয়োটা র্যাভ ফোর গাড়িতে ভুক্তভোগীর গাড়ির মুখোমুখি হয়। একজন সন্দেহভাজন ভুক্তভোগীর মুখোমুখি হয় এবং তাদেরকে গাড়ি থেকে বের করে আনে। দ্বিতীয় সন্দেহভাজন বন্দুক বের করে এবং উভয় সন্দেহভাজন গাড়িতে উঠে পড়ে ও পালিয়ে যায়।
সন্দেহভাজনরা এরপর ভুক্তভোগীদের কাছে ফিরে আসে এবং চাবি দাবি করে। তারা ভুক্তভোগীদের বন্দুক প্রদর্শন করে এবং তাদের আঘাত করে। এতে তারা সামান্য আহত হন। সন্দেহভাজনদের সবাই এরপর ভুক্তভোগীর গাড়ি র্যাভ ফোর এ চেপে পালিয়ে যায়। ওইদিন রাতের দিকে পুলিশ ডাকাতির খবর পেয়ে স্টিলস এভিনিউ ওয়েস্ট এবং ওয়েস্টন রোড এলাকায় যায়।
তদন্তকারীরা বলেন, চার সন্দেহভাজন আগেই চুরি করা একটি গাড়িতে করে মাস্ক পরে একটি স্টোরে যায় এবং দুজন সন্দেহভাজন বন্দুক দেখিয়ে নগদ অর্থ ও পণ্যসামগ্রী দাবি করে। পুলিশ কর্মকর্তারা দ্রুততার সঙ্গে স্টোরটিতে উপস্থিত হন এবং চা সন্দেহভাজনকেই হেফাজতে নেন।
পুলিশ কর্মকর্তারা এসময় গুলভর্তি একটি হ্যান্ডগান, একটি নকল হ্যান্ডগান এবং তদন্ত সম্পর্কিত মূল্যবান আলামত উদ্ধার করেন। ১৬ বছর বয়সী দুজন পুরুষ, যাদের একজন ব্র্যাম্পটনে ও একজন সাউথগেটের এবং টরন্টো ও ব্র্যাম্পটনের ১৫ বছর বয়সী দুই কিশোরের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের সাহায্যে ডাকাতি ও সহিংসতার মাধ্যমে একটি মোটর ভেহিকল চুরিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। চোরাই দুটি গাড়িই এ সময় উদ্ধার করা হয়।

