
পার্কসাইড ড্রাইভের স্পিড ক্যামেরাটি নামিয়ে আনার পর সেটি হাই পার্ক পুকুরে প্রতীকীভাবে জমে আছে। তবে গত বছর ভাংচুরের লক্ষ্যবস্তুতে পরিণত করা এটাই একমাত্র স্পিড ক্যামেরা নয়।
সিটি অব টরন্টো বলছে, ২০২৪ সালে ১২টি অটোমেটেড স্পিড এনফোর্সমেন্ট (এএসই) ক্যামেরা ভাংচুর করা হয়েছে, যেগুলো মেরামতের অযোগ্য।
এই প্রবণতা ২০২৫ সালেও অব্যাহত রয়েছে। একজন সিটি কর্মকর্তা সিটিনিউজকে বলেন, ২০২৫ সালের ২ জানুয়ারি এ ধরনের একটি ঘটনা ঘটেছে। ওকল্যান্ডসের কাছে এভিনিউ রোডের ক্যামেরাটি এমনভাবে ভাংচুর করা হয়, যা মেরামতের অযোগ্য।
সিটি কর্তৃপক্ষ বলছে, রিমোট মনিটরিংসহ এর একটা সমাধান তারা খুঁজছে, যা ভাংচুরের ঘটনা কিছুটা কমাতে পারে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা।
পার্কসাইডের স্পিড ক্যামেরাটি গত কয়েক সপ্তাহে তিনবার ভাংচুর করা হয়েছে। সর্বশেষ ঘটনায় এটি হাই পার্ক পুকুরে ফেলে দেওয়া হয়। এখনো সেখানে রয়েছে ক্যামেরাটি।
অ্যাডভোকেসি গ্রুপ সেফ পার্কসাইড বলেছে, পার্কসাইড ড্রাইভের বর্তমান ক্যামেরাটি আগেরগুলোর চেয়ে বেশি শক্তিশালী। সিটির একজন মুখপাত্র নিশ্চিত করেন যে, এই স্থঅনের সর্বশেষ ক্যামেরাটি উপড়ে ফেলা কঠিন হবে। ভেন্ডর সেখানে একটি নতুন ধরনের পোল স্থাপন করেছে, যা ক্যামেরাটির ভাংচুর কঠিন করে তুলবে। আশঅ করা যায়, এ ধরনের আরও ঘটনা প্রতিরোধ করবে।
সেফ পার্কসাইড বলেছে, ক্যামেরা কতটা মজবুত সেটা মূল বিষয় নয়। বরং তারা রাস্তার পুনর্নকশার আহ্বান জানাচ্ছে।

