Latest Posts

নাম্বার ওয়ান গ্রস কমিশনসহ এবারও টপ চারটি এ্যাওয়ার্ড পেলেন রিয়েলটর আব্দুল আউয়াল

- Advertisement -

বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ, বিশিষ্ট রিয়েলটর আব্দুল আউয়াল এবারও পেলেন ‘নাম্বার ওয়ান গ্রস কমিশন এ্যাওয়ার্ড’ । তিনি পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পেয়ে থাকেন টপ প্রডিউসার ও চেয়ারম্যান এ্যাওয়ার্ড। এবছরও ব্যতিক্রম হয়নি। রিয়েল এস্টেট ব্যবসায় গত কয়েকবছর নানা চড়াই-উৎরাই থাকলেও আব্দুল আউয়ালের সাফল্যে ভাটা পরেনি একটুকু। টানা আট বছরে একইরকমভাবে সাফল্য ধরে রাখা সত্যিই বিস্ময়কর। ২০২৪ সালে সর্বোচ্চ প্রপার্টি কেনা-বেচা এবং এই সেক্টরে অসামান্য সাফল্য প্রদর্শন করায় গত ১৮ জানুয়ারি ব্রাম্পটনের গ্রান্ড এ্যাম্পায়ার ব্যাঙ্কোয়েট হলে কানাডার সর্ববৃহৎ রিয়েল এস্টেট ব্রোকারেজ হোমলাইফ মিরাকল রিয়েলটি লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে রিয়েলটর আব্দুল আউয়ালকে এই সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তিনি পেয়েছেন ‘আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এ্যাওয়ার্ড’, ‘টপ প্রডিউসার এ্যাওয়ার্ড’ ও ‘চেয়ারম্যান এ্যাওয়ার্ড’। টানা আটবছর তিনি ‘চেয়ারম্যান এ্যাওয়ার্ড’ পাবার সৌভাগ্যও অর্জন করলেন।

- Advertisement -

এ্যাওয়ার্ডগুলো গ্রহণ করে সাপ্তাহিক বাংলামেইলকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আব্দুল আউয়াল উচ্ছাস প্রকাশ করেন। তিনি বলেন, সর্বপ্রথম মহান সৃস্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা আমার ক্লায়েন্টদের প্রতি।। বললেন, আমি চেষ্টা করি ক্লায়েন্টকে সর্বোচ্চ সেবা দিতে। বিক্রি বাড়ানোর চাইতে একজন স্যাটিসফাইড ক্লায়েন্টের মুখের হাসি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে সবসময় চেষ্টা করি সততা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে। প্রতিটি ক্লায়েন্টকে সমান গুরুত্বের সঙ্গে সেবা দিয়ে থাকি। চেষ্টা করি আমার উপর আস্থা ও যে বিশ্বাস রেখে জীবনের সবচে বড় বিনিয়োগটি করছেন সেটা যেনো নিরাপদ এবং লাভজনক হয়। আর তাদের সেই ভালোবাসা ও আস্থার ফসল এই অর্জন। এই পুরস্কার আমাকে আরো দায়িত্বশীল করে তুলেছে। আব্দুল আউয়াল আরো বলেন, ২০২৪ সাল আমাদের সবার জন্যে ছিলো বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার সকল ক্লায়েন্টের পাশে ছিলাম। এবং সবসময় থাকবো।

হোমলাইফ মিরাকল রিয়েলটি লিমিটেডের কর্ণধার, ব্রোকার অব রেকর্ড অজয় শাহ বলেন, উত্তর আমেরিকার সর্ববৃহৎ ব্রোকারেজ হাউজ হোমলাইফ মিরাকল রিয়েলটি লিমিটেড। এই প্রতিষ্ঠানে প্রায় ৩৬০০ এজেন্ট রয়েছে। তাদের মধ্যে আব্দুল আউয়াল ‘নাম্বার ওয়ান গ্রস কমিশন এ্যাওয়ার্ড’, ‘আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এ্যাওয়ার্ড’, ‘টপ প্রডিউসার এ্যাওয়ার্ড’ ও ‘চেয়ারম্যান এ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে অভিনন্দন। আমি আশা করছি সে আগামীতে আরো অনেক সাফল্য এবং চমক দেখাবে। আমি বলবো, সে আসলেই একটা মিরাক্যাল পারফরমার এজেন্ট। বাড়ি কেনা-বেচায় সে সুপার-ডুপার এজেন্ট।এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাম্পটন সিটির মেয়র প্যাট্রিক ব্রাউন। রিয়েলটর আব্দুল আউয়ালের এই অর্জনে সাপ্তাহিক বাংলামেইল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.