
বড় দুটি পরিবহন প্রস্তাবের ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড, যা করদাতাদের উচ্চ ব্যয়ে যানজট থেকে স্বস্তি দিতে পারে। শুক্রবার প্রিমিয়ার এই ইঙ্গিত দেন যে, হাইওয়ে ৪০১ এর তলদেশে প্রস্তাবিত টানেল নির্মাণের প্রস্তাব তিনি এগিয়ে নিতে চান।
সাংবাদিকদের ফোর্ড বলেন, আমরা এই অবকঠামো নির্মাণের পরিকল্পনা করছি। এগুলো দুই বছরের প্রকল্প নয়। এগুলো ১০ থেকে ১৫ বছরের প্রকল্প। প্রস্তাবিত প্রকল্পের পরিবেশগত মূল্যায়ন নিয়ে তিনি এগিয়ে নিতে চান।
প্রকল্পটিতে কিলোমিটারপ্রতি করদাতাদের ব্যয় হবে ১০০ কোটি ডলার। তবে টানেলের সুনির্দিষ্ট রুট অথবা দৈর্ঘ্য সংক্রান্ত তথ্য অথবা ব্যয়ের হিসাব প্রকাশ করেনি। ব্যয অবশ্যই এর চেয়ে বেশি হবে। ব্যয়ের অধিকাংশই হবে টানেলের নির্মাণ সংশ্লিষ্ট। এগুলো হচ্ছে নির্মাণ সামগ্রী, শ্যমিক ও টানেল বোরিং মেশিনবাবদ ব্যয়। কিছু অর্থ পরিকল্পনা তৈরিতেও ব্যয় করা প্রয়োজন।
প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, তিনি হাইওয়ে ৪০৭ ফেরত নেওয়ার কথাও ভাবছেন। ৯৯ বছরের ইজারা চুক্তিকে ১৯৯৯ সাল থেকে এটি বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত তিনি কোনো কর্পোরেশনের নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করেননি। তবে সেই আলোচনাটা দরকার। আমি সেটা এখনো করিনি। এখন তাদের সঙ্গে বসার সময় বলে আমি মনে করি। সেই সঙ্গে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখারও সময় এখন।
যদিও কিছু সমালোচক বলছেন, দ্রুত সমাধানের পরিবর্তে ফোর্ড পিছিয়ে যাচ্ছেন। অন্টারিও এনডিপির নেতা মারিট স্টাইলিস বলেন, ফাকা প্রতিশ্রুতিতে যানবাহন এগোবে না। যানজটের মধ্যে বসে থেকে লোকজনের সময় ও অর্থের অপচয় হচ্ছে। কিন্তু ডগ ফোর্ড ও তার কনজার্ভেটিভরা কিছুই করছেন না।
হাইওয়ে ৪০৭ এ ট্রাকচালকদের কাছ থেকে টোল আদায়ের ব্যাপারে এনডিপির আনা একটি প্রস্তাব ২০২৪ সালের মার্চে বাতিল করে দেয় কনজার্ভেটিভরা। স্টাইলিসের যুক্তি হচ্ছে, টোল আদায় করা হলে হাইওয়ে ৪০১ এর যানজট কমবে এবং ট্রাকারদের বড় অংকের অর্থ বেচে যাবে।
মাইক হ্যারিস সরকার ১৯৯৯ সালে হাইওয়ে ৪০৭ একটি কনসোর্টিয়ামের কাছে ৩১০ কোটি ডলারে বিক্রি করে। এই কনসোর্টিয়ামে রয়েছে এসএনসি লাভালিন, কুইবেকের প্রাদেশিক পেনশন তহবিল এবং স্প্যানিশ কোম্পানি ফেরোভিয়াল।

