Latest Posts

লিবারেল পার্টির নেতৃত্বের দৌড়ে থাকছেন না অনীতা আনান্দ

- Advertisement -
ফেডারেল পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্যমন্ত্রী অনীতা আনান্দ লিবারেল পার্টি অব কানাডার নেতৃত্বের প্রতিযোগিতায় না থাকার ঘোষণা দিয়েছেন

ফেডারেল পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্যমন্ত্রী অনীতা আনান্দ লিবারেল পার্টি অব কানাডার নেতৃত্বের প্রতিযোগিতায় না থাকার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১১ জানুয়ারি দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, একই সঙ্গে অন্টারিওর ওকভিল থেকে এমপি নির্বাচনও আর করবেন না। ২০১৯ সাল থেকে আসনটি ধরে রেখেছেন তিনি।

আনান্দ এর আগে জনপ্রশাসন ও ক্রয় সংক্রান্ত, প্রতিরক্ষামন্ত্রী ও ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। মন্ত্রী হওয়ার আগে তিনি ২০ বছরের বেশি সময় ধরে আইনের অধ্যাপক ছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্তের পর তিনি শিক্ষকতা, গবেষণা ও সরকারি নীতি বিশ্লেষকের পেশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আনান্দ বলেন, তার সংসদীয় এলাকার লোকদের সেবা করতে পারাটা সম্মানের এবং পরবর্তী নির্বাচন পর্যন্ত তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

- Advertisement -

পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এবং অর্থমন্ত্রী ডমিনিক লাব্লাঁও লিবারেল পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় না থাকার ঘোষণা দিয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.