Latest Posts

পাঁচ গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু

- Advertisement -

হাইওয়ে ১১ এ একাধিক গাড়ির সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্টারিওর কির্কল্যান্ড লেকের অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি) এই সংঘর্ষের ঘটনা তদন্ত করছে।

- Advertisement -

কির্কল্যান্ড লেক ওপিপি বলেছে, হাইওয়ে ১১২ এর উত্তরে হাইওয়ে ১১ এ পাঁচটি গাড়ির সংঘর্ষের খবর পেয়ে জরুরি কর্মীরা সেখানে হাজির হন। এ ঘটনায় গুরুতর আহত ৫৩ বছর বয়সী মন্ট্রিয়লের এক বাসিন্দা স্থানীয় একটি হাসপাতালে মারা যান। ওইদিনই পরের দিকে মরদেহের ময়নাতদন্ত করা হয়।

পুলিশ বলেছে, তদন্তকারীরা প্রায় ২০ ঘণ্টা ঘটনাস্থলে ছিলেন এবং খারাপ আবহাওয়ার কারণে মহাসড়কটি আরও ১৩ ঘণ্টা বন্ধ ছিল।

এরপর মহাসড়কটি খুলে দেওয়া হয়। এ সংক্রান্ত আরও তথ্য পাওয়া সাপেক্ষে তা জানিয়ে দেওয়া হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.