
অটোয়ার বড় অংকের আদিবাসী ক্রয় কর্মসূচি তদন্ত করকে যাচ্ছেন কানাডার অডিটর জেনারেল। ফ্রন্ট কোম্পানির ফেডারেল কাজ পাওয়া এবং অপব্যবহার নিয়ে তদন্তে উদ্বেগ প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অডিটর জেনারেল কারেন হোগানের কার্যালয় থেকে ফেডারেল সরকারের ইন্ডিজেনাস বিজনেস ডিরেক্টরি (আইবিডি) খতিয়ে দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইবিডি হচ্ছে সেইসব কোম্পানির ডিরেক্টরি যেখানে ফেডারেল বিভাগ ও সংস্থাগুলো ফার্স্ট নেশন, মেটিস ও ইনুইট কোম্পানিগুলো থেকে পণ্য ও সেবা কিনতে পারে। সরকারের উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে ৫ শতাংশ ক্রয় এসব কোম্পানি থেকে করা।
১৯৯০ সালের শেষ দিক থেকেই ফ্রন্ট ও শেল কোম্পানিগুলো এই কর্মসূচির সুযোগ নিচ্ছে বলে আদিবাসী নেতা ও ফেডারেল ক্রয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
ম্যাকগ্রেগর বলেন, আইবিডিতে কী পরিমাণ অনুপ্রবেশ হয়েছে সেটা খতিয়ে দেখার আশা করছি আমরা। অ-আদিবাসী লোকজনও যে তাদের পূর্বপুরুষ আদিবাসী ছিলেন বলে দাবি করছেন সেই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
আইবিডি হচ্ছে আদিবাসী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ক্যয় কৌশল। নিয়ম অনুযায়ী, সব ফেডারেল চুক্তির অন্তত ৫ শতাংশ ফার্স্ট নেশন, ইনুইট অথবা মেটিস মালিকানাধীন বা নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর কাছে যাওয়ার কথা।

