
মাদক চোরাচালানে সম্পৃক্ত এক সন্দেহভাজনকে গ্রেপ্তারে একজন মাদক পাচারকারীর ফোন নাম্বার ব্যবহারে পুলিশ ন্যায্যতা পেয়েছে। জরুরি পরিস্থিতির কারণে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অন্টারিওর এক ব্যক্তির আপিল আবেদন শুক্রবার বাতিল করে দিয়েছে কানাডার সর্বোচ্চ আদালত।
ডোয়াইন আলেক্স্যান্ডার ক্যাম্পবেল তার বিরুদ্ধে মাদক চোরালানের রায় বাতিলের আবেদন করেন। এক্ষেত্রে তার যুক্তি হলো অন্টারিওর গুয়েল্ফ পুলিশ ২০১৭ সালের ঘটনায় অযৌক্তিক তল্লাশি অথবা জব্দের মাধ্যমে তার চার্টার রাইট লঙ্ঘন করেছে।
পুলিশ একজন অপরিচিত মাদক চোরাচালানকারীর সেলফোন জব্দ করে এবং তার লকস্ক্রিনে চারটি মেসেজ দেখতে পান, যা হেরোইনের জন্য অর্থের লেনদেন বলে মনে হয়েছিল। এর দুই ঘণ্টার মধ্যে পুলিশ ওই টেক্সট মেসেজের ব্যাপারে ব্যবস্থা নেয় এবং কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই। আদালতে দাখিল করা নথিতে এমনটাই দেখা গেছে। মাদক কারাবারি সেজে এরপর তারা ওই মাদক কারবারির বাড়িতে তারা মাদক সরবরাহ করে এবং ক্যাম্পবেলকে গ্রেপ্তার করে। এর আগে তার কাছে হেরোইন পাওয়া যায়।
তবে ক্যাম্পবেল এসব টেক্স পাঠানোর কথা অস্বীকার করেন এবং সবগুলো মেসে ফেরত চান।

