Latest Posts

নতুন বছরে টরন্টোতে বাড়ির দাম বাড়তে পারে

- Advertisement -
গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) ২০২৫ সালে বাড়ির দাম বাড়বে বলে আশা করা হচ্ছে

গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) ২০২৫ সালে বাড়ির দাম বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে কন্ডোর বাজার আগামী বছরও পুনরুদ্ধার হবে না বলে রয়্যাল লাপেজের নতুন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিয়েল এস্টেট ব্রোকারেজটি বৃহস্পতিবার ২০২৫ সালের মার্কেট সার্ভে ফোরকাস্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে বাড়ির মোমট দাম ২০২৪ সালের তুলনায় ৫ শতাংশ বেড়ে ১২ লাখ ২৫ হাজার ৭৭০ ডলারে দাঁড়াতে পারে। একই সময়ে সিঙ্গেল-ফ্যামিলি ডিটাচড হোমের গড় দাম বাড়তে পারে ৭ শতাংশ। অর্থাৎ, ২০২৫ সালে সিঙ্গেল-ফ্যামিলি ডিটাচড হোমের দাম দাঁড়াতে পারে ১৫ লাখ ২৩ হাজার ৪৬৬ ডলার।

- Advertisement -

তবে ব্যাপক সরবরাহের কারণে টরন্টোর কন্ডো বাজারের গতিমুখ ভিন্ন দিকে হতে পারে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে জিটিএতে কন্ডোর দাম চলতি বছরের তুলনায় এক শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে।

রয়্যাল লাপেজের ব্রোকার শন জিগেলস্টেন এক লিখিত বিবৃতিতে বলেছেন, টরন্টোর ইতিহাসে কন্ডোর বাজার এখন সবচেয়ে নিস্তেজ রয়েছে। বিশেষ করে ডাউনটাউন কোরে। সুদের হার কমতে থাকায় আগামী বছরে হাজারো কন্ডোর কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে নতুন ঋণদান নীতি মাসিক কিস্তির খরচও কমে যাবে, যা প্রথমবারের মতো ক্রেতাদের জন্য বিরাট সুযোগ বয়ে আনবে। উল্লেখযোগ্য সংখ্যক কন্ডো বাজারে আসায় দাম কমাতে ভূমিকা রাখবে। তবে তা হবে স্বল্পস্থায়ী।

তিনি বলেন, ব্যাংক অব কানাডার সুদের হার কর্তন এখন ক্রেতাদের টরন্টোর আবাসন বাজারে ফিরিয়ে আসতে প্রলুব্ধ করছে। কারণ, তারা মূল্য কমার অপেক্ষায় ছিলেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.