Latest Posts

৫ লাখ ডলারের চুরি যাওয়া প্রোপার্টি উদ্ধার

- Advertisement -

৫ লাখ ডলারের বেশি মূল্যের চুরি যাওয়া প্রোপার্টি উদ্ধার করা হয়েছে। অন্টারিও গল্ফ কোর্সে ঢুকে চুরির ঘটনা তদন্তের ফলে এটা সম্ভব হয়েছে।

- Advertisement -

পুলিশ বলেছে, ইয়র্ক, ডারহাম, ওয়াটারলু অঞ্চলের গল্ফ কোর্সগুলোর পাশাপাশি সিমকো কাউন্টিতে এসব চুরির ঘটনা ঘটে।
কর্তৃপক্ষগুলোর ভাষ্য অনুযায়ী, আগস্টে তারা এ ঘটনার তদন্ত শুরু করে এবং শেষ পর্যন্ত সব মিলিয়ে চারজন সন্দেহভাজনকে শনাক্ত করে। তারা ১০ লাখ ডলারের বেমি মূল্যের সামগ্রী চুরি করে বলে ধারণা করা হচ্ছে।

১৬ অক্টোবর ইস্ট গিরিমবারি ও টাউন অব জর্জিনার বিভিন্ন লকার এবং আবাসিক ভবনে মোট সাতটি তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়।

পুলিশ বলেছে, চুরি যাওয়া যেসব প্রোপার্টি উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে ২ লাখ ডলারের ১৮টি গল্ফ কার্ট, উল্লেখযোগ্য সংখ্যক গল্ফ ক্লাব, যেগুলোর মূল্য আনুমানিক এক লাখ ডলার, এক লাখ ডলার মূল্যমানের বিরল পোকেমন ও ম্যাজিক দ্য গ্যাদারিং ট্রেডিং কার্ড এবং ২০ হাজার ডলার মূল্যের বিভিন্ন সরঞ্জাম। এর পাশাপাশি পুলিশ দুই কেজি পরিমাণ ক্যানাবিস, ৮৬ গ্রাম সাইলোসিবিন, ২৮ গ্রাম কোকেন, প্যারাফার্নেলিয়া মাদক এবং বিপুল পরিমাণ কানাডিয়ান মুদ্রা উদ্ধার করেছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

অভিযুক্তরা হলেনÑকেসউইকের বাসিন্দা ৩৬ বছর বয়সী অ্যান্ড্রু স্কিবিনস্কি, ৪১ বছর বয়সী ড্যামিয়েন রাসেল ও ৪৮ বছর বয়সী উইলিয়াম জনস্টন এবং ভনের বাসিন্দা ১৯ বছর বয়সী অস্টিন পার্নেল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.