Latest Posts

৩০ বছর মেয়াদী মর্টগেজ যে কারণে ফাঁদ

- Advertisement -

নতুন বাড়ি ক্রয়ে নতুন ক্রেতাদের জন্য গত আগস্টে ৩০ বছর মেয়াদী মর্টগেজের অনুমতি দিয়েছে ফেডারেল সরকার। নতুন নির্মিত বাড়ি ক্রয়ে ইচ্ছুক প্রত্যেকের জন্য নতুন এই নিয়ম ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। বেশি মেয়াদী মর্টগেজের মাসিক কিস্তি কম হলেও বাড়ির ক্রেতাদের যে সুদ পরিশোধ করতে হবে তার পরিমাণটা বেড়ে যাবে অনেক।

- Advertisement -

টিএন ফাইন্যান্সিয়াল গ্রুপের কমার্শিয়াল মর্টগেজ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মার্ক নিক্সন বলেন, ব্যাংকগুলো মর্টগেজ গ্রহীতাদের রীতিমতো খুন করতে যাচ্ছে। মেয়াদ বৃদ্ধি একটি ফাঁদ। কারণ অবসরের পরেও মর্টগেজ পরিশোধে আপনাকে কাজ করতে হবে। অনেক বাড়িক্রেতাই তাদের প্রথম বাড়িটি কিনছেন ৪০ বছর বয়সে। এর অর্থ হচ্ছে মূলত আপনি আপনার অবসরের বয়স ৬৫ থেকে ৭০ বছরে উন্নীত করছেন।

কানাডায় আবাসনকে আরও বেশি সাশ্রয়ী করার চেষ্টা হিসেবে ফেডারেল সরকার যেসব পদক্ষেপ নিয়েছে বিমাকৃত মর্টগেজের মেয়াদ সম্প্রসারণ তার মধ্যে অন্যতম। ফেডারেল অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ১৬ সেপ্টেম্বর বলেছিলেন, প্রথমবারের মতো ক্রেতা অধিক সংখ্যক তরুণ কানাডিয়ান যাতে প্রথম বাড়িটি কিনতে পারেন সেজন্যই এই পদক্ষেপ।

বাড়তি এই পাঁচ বছরের মেয়াদ কিছু নতুন ক্রেতাকে বাজারে প্রবেশে সহায়তা করবে। কিন্তু সেই সঙ্গে বাড়তি খরচও যোগ হবে।

বর্ধিত মেয়াদের মর্টগেজের সুবিধা কেউ নিলে কী পরিমাণ সুদ ব্যয় পরিশোধ করতে হবে তা ভেঙে দেখিয়েছেন নিক্সন। সাড়ে ৪ শতাংশ সুদে কেউ সাড়ে ৯ লাখ ডলার মর্টগেজ নিলে ২০ বছর মেয়াদের জন্য তাকে সুদ পরিশোধ করতে হবে মোট ৪ লাখ ৯২ হাজার ৪৪১ ডলার। মেয়াদ ২৫ বছর হলে সেক্ষেত্রে সুদ পরিশোধ করতে হবে ৬ লাখ ৩৪ হার্জা ১২৩ ডলার। আর মেয়াদ যদি ৩০ বছর হয় তাহলে মর্টগেজ গ্রহীতাকে সুদ পরিশোধ করতে হবে সাকল্যে প্রায় ৭ লাখ ৮২ হাজার ৮৬৪ ডলার।

প্রত্যেক মর্টগেজের বিপরীতে মাসিক কিস্তি পরিশোধ করতে হবে ২০ বছর মেয়াদের জন্য প্রায় ৬ হাজার ১০ ডলার। ২৫ বছর মেয়াদী মর্টগেজের জন্য মাসিক কিস্তি পরিশোধ করতে হবে প্রায় ৫ হাজার ২৮০ ডলার এবং ৩০ বছর মেয়াদী মর্টগেজের জন্য প্রায় ৪ হাজার ৮১৪ ডলার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.