
মিসিসোগার এক ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত বিষাক্ত সামগ্রী খেয়ে মৃত্যুবরণকারী এক কিশোরের বাবা-মা তার বিরদ্ধে মামলা করছেন। পাশাপাশি ওই কিশোরের চিকিৎসার সঙ্গে জড়িত একাধিক চিকিৎসকও মামলার আসামী হচ্ছেন।
প্রথম সিভিল মামলাটি করা হয় কেনেথ লর বিরুদ্ধে। অন্টারিওজুড়ে ১৪টি মৃত্যু সংক্রান্ত হত্যা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
মৃত্যুবরণকারীদের মধ্যে একজন হচ্ছে জেশেনিয়া বেদোয়া লোপেজ। তার বাবা-মা এ মাসে নিউমার্কে আদালতে একটি আবেদন জমা দিয়েছেন। ল এবং তিনি অনলাইনে যে কোম্পানি পরিচালনা করতেন সেখান থেকে ২০২২ সালের আগস্ট অথবা সেপ্টেম্বরে একটি সুইসাইড কিট পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, বিবাদী ল এই অনলাইন স্টোরটি পরিচালনা করতেন জেশেনিয়ার মতো নাজুক ব্যক্তিদের আত্মহত্যায় সহায়তা, প্ররোচনা দেওয়া।
মামলায় জেশেনিয়ার বাবা-মা লিওনার্দো বেদোয়া ফোরেরো এবং মারিয়া লোপেজ ওকানা ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
মামলায় আরও দাবি করা হয়েছে, সঠিক মনোচিকিৎসা ছাড়াই সাউথলেক হসপিটালের চিকিৎসকরা একাধিকবরা জেশেনিয়া বেদোয়া লোপেজকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন।
তবে এসব দাবির কোনোটিই আদালতে প্রমাণিত হয়নি। বিচারপূর্ব শুনানির জন্য গত ২১ সেপ্টেম্বর আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। ল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে ১৪ কাউন্ট ফার্স্ট ডিগ্রি হত্যা মামলা এবং ১৪ কাউন্ট আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা এর আগে বলেছিলেন, তাদের বিশ^াস, ল এক হাজার ২০০টি প্যাকেট ৪০টি দেশে পাঠিয়েছেন। এর মধ্যে আত্মহত্যার অনুসঙ্গ ছিল বলে তারা মনে করেন। এসব প্যাকেজের মধ্যে ১৬০টি পাঠানো হয়েছে কানাডার বিভিন্ন ঠিকানায়।
লর আইনজীবী ম্যাথিউ গুরলে বলেন, অভিযোগ অস্বীকার করার সময় ল জুরি ট্রায়াল নির্বাচিত করতে পারবেন। বর্তমানে তিনি ভালো আছেন। তিনি হেফাজতে রয়েছেন। তার জন্য এটা স্বস্তিদায়ক নয়, যেমনটা কারো জন্যই নয়। কিন্তু তিনি এটা মেনে নিচ্ছেন। এই পর্যায়ে তিনি জামিনের আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কার্যক্রম চলমান থাকা অবস্থায় সেটা পরিবর্তিত হতে পারে।

