
টরন্টো প্যাভিলিয়নে আগামী ২২ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে “আমাদের উঠোন ” এবং “তুখোড় বাংলা “-র যৌথ উদ্যোগে ‘শ্রীকান্ত আচার্য লাইভ ইন টরন্টো’। উল্লেখ্য কিছু অনাকাঙ্খিত জটিলতার কারণে অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়।
এখন শহর জুড়ে চলছে শ্রীকান্তের আয়োজন নিয়ে অপেক্ষার পালা। ইতিমধ্যেই প্রায় টিকেট বিক্রি হয়ে গেছে, আয়োজনটিতে পূর্বে কেনা টিকেটেই উপভোগ করতে পারবেন শ্রীকান্ত অনুরাগীরা। আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক শ্রীকান্তের মন ছোঁয়া গানের সাথে একটি স্মরণীয় সময়ের অপেক্ষায় টরন্টোর গানপ্রেমী মানুষ । উল্লেখ্য গত বছর “আমাদের উঠোন ” এবং “তুখোড় বাংলা ” তাদের প্রথম অনুষ্ঠানটি আয়োজন করে সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠান নিয়ে আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে সন্ধ্যে ৭.৩০ টায় মঞ্চ উন্মোচন করা হবে। ২২ নভেম্বরের সন্ধ্যায় শ্রীকান্তের কণ্ঠে “…বৃষ্টি তোমাকে দিলাম “, “..খোলা জানালা ” সহ বহু জনপ্রিয় গানের এক অবিস্মরণীয় স্বাক্ষী হয়ে রইবে টরন্টো প্যাভিলিয়নে অবস্থানরত সকলে। তিনি তার যন্ত্রশিল্পীদের নিয়ে পরিবেশনা করবেন হৃদয় ছোঁয়া সব গান যার প্রস্তুতি তিনি নিচ্ছেন। এই আয়োজনটিকে নিয়ে টরন্টোবাসীদের তুমুল সাড়া পেয়ে আয়োজকেরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ।

