Latest Posts

কচ্ছপ পাচারের চেষ্টাকারী চীনা নারীর দোষ স্বীকার

- Advertisement -

২৯টি ইস্টার্ন বক্স টার্টেল (কচ্ছপ) পাচারের চেষ্টার ঘটনায় শুক্রবার দোষ স্বীকার করেছেন চীনের এক নারী। সংরক্ষিত প্রজাতির এই কচ্ছপগুলো কেয়াকের মাধ্যমে ভারমন্ট লেক হয়ে কানাডায় পাচারের চেষ্টা করছিলেন তিনি।

- Advertisement -

কানানের একটি এয়ারবিএনবি থেকে ৪১ বছর বয়সী ওয়ান ই এনজিকে গ্রেপ্তার করা হয়। আদালতে দাখিল করা বর্ডার পেট্রোল এজেন্টের এফিডেভিট করা নথি অনুযায়ী, লেক ওয়ালেসে ভাসমান একটি কেয়াকে চেপে বসেছিলেন তিনি।

একজন পুরুষ সম্ভবত তার স্বামীসহ আরও দুজন ব্যক্তি যে লেকের কানাডিয়ান অংশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য একটি ভাসমান জলযান চালু করে দিয়েছেন সেই তথ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এজেন্টদের অবহিত করেছিল। এরপর এজেন্টরা ভারী ডাফল ব্যাগটি তল্লাশি করে ২৯টি জীবিত ইস্টার্ন বক্স কচ্ছপ দেখতে পান, যেগুলো আলাদা আলাদা করে পেচানো ছিল। ইস্টার্ন বক্স কচ্ছপ চীনের কালোবাজারে প্রতিটি এক হাজার ডলারে বিক্রি হয়ে থাকে বলে জানা গেছে।
ওই নারীর সেলফোনটি জব্দ করা হয় এবং তল্লাশি চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে যে, তারা কচ্চপগুলো চোরাচালান করছিলেন, যাতে করে সেগুলো মুনাফাসহ হংকংয়ে বিক্রি করতে পারেন। গত শুক্রবার তিনি ২৯টি ইস্টার্ন বক্স কচ্ছপ অবৈধভাবে রপ্তানির চেষ্টার জন্য দোষ স্বীকার করেন। আগামী ডিসেম্বরে তার সাজা ঘোষণার কথা রয়েছে এবং এই অপরাধে তার সর্বোচ্চ ১০ বছর কারাদ- এবং আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.