
প্রিয় অগ্রজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সভাপতি, কমিউনিটির পরিচিত মুখ ব্যারিস্টার কামরুল হাফিজের বড় সন্তান ইফতেখার হাফিজ আহমেদ সারনিদ গত ২০ অক্টোবর ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ।
সারনিদের নামাজে জানাজা একইদিন বাদ যোহর টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাকে রিচমন্ডহিলের কবরস্থানে সমাহিত করা হয়। ২১ অক্টোবর সারনিদের রুহের মাগফেরাত কামনা করে বায়তুল আমান মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তার মৃত্যুতে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বাংলামেইল পরিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে…সম্পাদক, বাংলামেইল।

