
২০২৩ সালে টানা দ্বিতীয় বছরের মতো কানাডার ফার্টিলিটি রেট রেকর্ড সর্বনি¤েœ নেমেছে। এমনটাই জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, কানাডায় প্রতিজন নারীর সন্তান জন্ম দেওয়ার হার ১ দশমিক ২৬ জন। এর মধ্যেও আবার সন্তান জন্মের হার সবচেয়ে কম ব্রিটিশ কলাম্বিয়ায় এবং তা হলো নারীপ্রতি মাত্র একজন।
তবে ২০২২ তুলনায় জন্ম নেওয়া শিশুর সংখ্যা মোটামুটি একইরকম রয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার উপাত্ত অনুযায়ী সংখ্যাটি ৩ লাখ ৫০ হাজার। কারণ হিসেবে স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, ২০২৩ সালে সন্তান জন্মদানে সক্ষম এই বয়সী নারীর সংখ্যা কানাডায় বেড়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়া, স্পেন, ইতালি ও জাপানের মতো সবচেয়ে কম ফার্টিলিটি রেটের দেশগুলোর গ্রুপ ঢুকে পড়েছে কানাডা। এসব দেশে প্রতিজন নারী ১ দশমিক ৩ বা তার কম শিশু জন্ম দিয়ে থাকেন। সে তুলনায় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ফার্টিলিট রেট ছিল ১ দশমিক ৬২।
স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, ১৩টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে দশটিতে জন্মহার রেকর্ড সর্বনি¤েœ নেমেছে। ২০২৩ সালে অপরিণত শিশু জন্মের হার ছিল ৮ দশমিক ৩ শতাংশ, গত ৫০ বছরের মধ্যে যা সর্বোচ্চ।
সংস্থাটি বলছে, অধিক সংখ্যক বেশি বয়সী নারীরা সন্তান জন্ম দেওয়ার কারণেই অপরিণত শিশু জন্মের হার বেশি হতে পারে। কারণ, মায়ের বয়স যত বাড়ে অপরিণত শিশু জন্মের ঝুঁকিও তত বৃদ্ধি পায়।
স্ট্যাটিস্টিকস কানাডা বলেছে, ২০২৩ সালে সন্তান জন্ম দেওয়া মায়েদের মধ্যে ২৬ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ৩৫ বছরের বেশি। একই বছরে সন্তান জন্ম দেওয়া মায়েদের গড় বয়স ছিল ৩১ দশমিক ৭ বছর।

