Latest Posts

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী কনটেন্টের কারণে এক নারী গ্রেপ্তার

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী কনটেন্ট শেয়ার করার অভিযোগে ব্রিটিশ কলাম্বিয়ার চিলিওয়াকের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, গত ৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে হাজির হওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকটি সুপারিশকৃত অভিযোগ বিবেচনায় নেওয়ার কথা ভাবছেন প্রসিকিউটর। পুলিশ সন্দেহভাজনের নাম অথবা পোস্টটি করার জন্য যে অ্যাকাউন্ট তিনি ব্যবহার করেছেন তা প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।

- Advertisement -

আরসিএমপির মুখপাত্র কর্পোরাল কারমেন কিয়েনার বলেন, এক্সের ওই অ্যাকাউন্টটি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং মিডিয়ার ব্যক্তিরা পুলিশের নজরে আনেন। ওই নারী সম্ভবত দক্ষিণ এশীয় কমিউনিটিকে লক্ষ্য করে পোস্টটি দিয়েছেন। তদন্তকারীরা একাধিক উদাহরণ পেলেও একজনই সবগুলো কনটেন্ট পোস্ট করেছেন।

কিয়েনার বলেন, গত এক মাসে আমরা অসংখ্য খবর পেয়েছি। সবগুলোতেই আমরা কাজ করেছি। জনগণের কাছ থেকে পাওয়া সবগুলো তথ্য আমরা এক জায়গায় করছি। পাশাপাশি আমাদের নিজেদের তদন্তও চালিয়ে যাচ্ছি। এটার ভিত্তি অনেক কিছু। কিন্তু তদন্ত শুরু হয়েছে জনগণ আমাদেরকে যা জানিয়েছেন তার ভিত্তিতে।

তবে পুলিশ ঠিক কী পেয়েছে কিয়েনার সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, এটা পরিস্কার যে, ওই ব্যক্তি চিলিওয়াকের বাসিন্দা এবং এখান থেকেই সম্ভবত অপরাধগুলো সংঘটিত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওই নারী আদালতে হাজির হবেন বলে পুলিশ আশা করছে। তার বিরুদ্ধে অভিযোগ অনুমোদিত হলে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.