Latest Posts

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সংবর্ধনা

- Advertisement -

কানাডা বিএনপি পশ্চিম বিএনপি অন্টারিও, টরন্টো সিটি বিএনপি, কানাডা যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর টরন্টোর বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কানাডা পশ্চিম বিএনপি’র সভাপতি খন্দকার আব্দুল আহাদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুজিবর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কানাডা উলামা দলের নেতা মাওলানা সানাউল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন কানাডা পশ্চিম বিএনপি’র সহ-সভাপতি এস তপন মাহমুদ। কানাডা পশ্চিম বিএনপি’র পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নবনির্বাচিত টরন্টো বিএনপি ও অন্টারিও বিএনপি এর নেতৃবৃন্দকে উপস্থিত নেতাকর্মীদের সম্মুখে পরিচয় করিয়ে দেন।

- Advertisement -

টরন্টো সিটি বিএনপি নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি মোঃ মইন উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আহমেদ হোসেন লনি,
সাধারণ সম্পাদক ডাক্তার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমেদ এবং অন্টারিও বিএনপির নেতৃবৃন্দ যথাক্রমে সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি ইমন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু জহির মোহাম্মদ সাকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক নাঈম চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক মাসুক হোসেন খান।

সংবর্ধিত অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত সকলকে দোয়া করার আহ্বান জানান। ভবিষ্যতে যেন বাংলাদেশের কোন সরকার প্রধান কে এভাবে আর পালিয়ে যেতে না হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর জসিম উদ্দিন, কানাডা বিএনপি এর সাবেক প্রধান উপদেষ্টা প্রকৌশলী রেজাউর রহমান, কানাডা পশ্চিম বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মাহাবুবুর রব চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি, কানাডা পশ্চিম বিএনপি’র নেত্রী মালিহা মনসুর, অন্টারিও বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, কানাডা মহিলা দল সভানেত্রী নাজমা হক, অন্টারিও বিএনপি সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু জহির মোঃ সাকিব, সিনিয়র সহ-সভাপতি ইমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুক হোসেন খান।

টরন্টো সিটি বিএনপি সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ডাক্তার দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আহমেদ হোসেন লনি, সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমেদ, কানাডা বিএনপি পশ্চিম এর অন্যতম নেতা রিমন ইসলাম, মিসবাউল ফাহিম, কানাডা যুবদল নেতা সোহেলুুজ্জামান খান, মোহাম্মদ আলী হোসেন, মোঃ রাশেদুজ্জামান রাহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.