Latest Posts

কবি মরিৎজের নতুন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

- Advertisement -
টরন্টোর সাবেক পোয়েট লরিয়েট এ এফ মরিৎজের নতুন কবিতার বই “গ্রেট সাইলেন্ট ব্যালাডের” মোড়ক উন্মোচিত হয়

গত ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় টরন্টোর সাবেক পোয়েট লরিয়েট এ এফ মরিৎজের নতুন কবিতার বই “গ্রেট সাইলেন্ট ব্যালাডের” মোড়ক উন্মোচিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন প্রকাশনা প্রতিষ্ঠান হাউজ অফ এনাসি এবং ফ্লাইং বুক। টরন্টোর মনোমুগ্ধকর লিটল ইটালি নেইবারহুডের অত্যন্ত ছিমছাম বইয়ের দোকান ফ্লাইং বুক-এ এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি এডাম সল, কবি বিয়াট্রিস হাউজনার, কবি রাল্ফ, কবি আয়েশা চ্যাটার্জি, সাহিত্যিক সুব্রত কুমার দাসসহ কবি, সাহিত্যিক, লেখক, কিউরেটর, পাঠক এবং সাহিত্যানুরাগী প্রমুখ।

- Advertisement -

কবি বিয়াট্রিস হাউজনারের প্রাণবন্ত উপস্থাপনায় দর্শক মন্ত্রমুগ্ধের মত শুনতে থাকেন কবির কথা। লেখক বইটি সম্পর্কে তাঁর নিজের চিন্তা চেতনার কথা উল্লেখ করেন এবং একই সাথে তিনি কিভাবে তাঁর ছেলেবেলার স্মৃতি থেকে শুরু করে তাঁর ধর্মীয় বিশ্বাস, দর্শন, অন্যান্য কবিদের কাজ এবং ইতিহাসের সাথে তাঁর এই বইয়ের কবিতাগুলোর সংযোজন করেছেন। আলোচনার ফাঁকে ফাঁকে দর্শক কবির নিজের মুখের থেকে কিছু কবিতা পাঠ শুনতে পেয়েছেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে কবির বই কিনে সেখানে কবির অটোগ্রাফ সংগ্রহ করেছেন। প্রায় পঁয়তাল্লিশজন আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে এটি ছিল একটি চমৎকার আয়োজন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.