Latest Posts

উত্তর আমেরিকা জালালাবাদ গোল্ডকাপ ২০২৩ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

- Advertisement -

গত ১৫ সেপ্টেম্বর রবিবার টরন্টোর বাংলাটাউনে অবস্থিত ডেন্টনিয়া পার্ক ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর আমেরিকা জালালাবাদ গোল্ডকাপ ২০২৩ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো আয়োজিত এই টুর্নামেন্টে এবার টরন্টো থেকে সিলেট রয়্যালস এফ.সি., স্বাধীন এফ.সি., টরন্টো বাংলাপাড়া ক্লাব, বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব, আলফা ব্রাদার্স, সোলজার্স এবং বাফালো ও মিশিগান থেকে বাফালো বেঙ্গলস এফ.সি. ও মিশিগান ইউনাইটেড এফ.সি. — এই মোট ৮টি দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে সোলজার্সকে পরাজিত করে কাপ জিতে নেয় বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব।

- Advertisement -

পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের শাকিল, অ্যাডজুডিকেটরদের বিচারে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এছাড়া বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের আবু টুর্নামেন্টের সেরা মিডফিল্ডার, সোলজার্সের শিপলু সেরা গোলকিপার এবং সোলজার্সের জামিল সেরা ডিফেন্ডার নির্বাচিত হন। জালালাবাদ গোল্ডকাপ ২০২৩ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ। এছাড়াও প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিলেন মর্টগেজ এজেন্ট হাসান তালুকদার, রিয়েলটর মনির ইসলাম, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মহসিন ভূঁইয়া, এজাজ চৌধুরী আর.সি.আই.সি., রিয়েলটর রেজওয়ান চৌধুরী ও জুবায়ের আহমেদ সি.পি.এ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী রনি, সাধারণ সম্পাদক মেহেদী শরীফ মারুফ, নির্বাহী সহ-সভাপতি মকবুল হোসেন মঞ্জু, সহ-সভাপতি হোসেইন আহমেদ লনি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মিজান চৌধুরী, সম্মানিত উপদেষ্টা রাফে চৌধুরী, সম্মানিত স্পন্সর হাসান তালুকদার।

আমাদের স্পন্সর ও অতিথিদের সাথে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর বর্তমান ও সাবেক কার্যকরী কর্মকর্তারা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে প্রাইজ মানি, ট্রফি এবং মেডেল তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সম্মানিত সাবেক সভাপতি ছাদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের নির্বাহী সদস্য ইলিয়াছ খান, তামীম চৌধুরী বাপ্পি, মান্না, রাহাত বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফুজেল আহমেদ ও আরাফাত বকসী সুমন, সোলজার্সের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জবরুল ইসলাম,স্বাধীন এফ.সির ইত্তেজা আহমেদ টিপু সহ আরও অনেকে।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ এবং তার সাথে সহযোগিতায় ছিলেন আবু জহির শাকিব (সহ-সাধারণ সম্পাদক), হাবিবুর রহমান চৌধুরী (ধর্ম সম্পাদক), হাসান তারেক ইমাম (প্রচার সম্পাদক), কাশেম আহমেদ জয় (কার্যকরী সদস্য) এবং মেহেদী চৌধুরী (কার্যকরী সদস্য)। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবকে অভিনন্দন। প্রেস বিজ্ঞপ্তি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.