Latest Posts

আফ্রিকায় এমপক্স মোকাবিলায় ১০ লাখ ডলার দিচ্ছে কানাডা

- Advertisement -
আফ্রিকায় এমপক্স মোকাবিলায় কানাডা ১০ লাখ ডলার দেবে বলে ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

আফ্রিকায় এমপক্স মোকাবিলায় কানাডা ১০ লাখ ডলার দেবে বলে ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। একই সঙ্গে কীভাবে এই মহাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়া যায় সে সংক্রান্ত দীর্ঘ বিলম্বিত পরিকল্পনা সমবেত করছে তার সরকার।

এই তহবিল বিশ^ স্বাস্থ্য সংস্থার কাছে যাবে। কারণ, এক সময় মাঙ্কিপক্স নামে অভিহিত রোগটির বিস্তার রোধে কাজ করছে সংস্থাটি। আফ্রিকায় রোগটি দ্রুত বিস্তার লাভ করছে।

- Advertisement -

দুই দিনের দক্ষিণ আফ্রিকা সফরের আগে জোলি আইভরি কোস্টের একটি ভ্যাকসিনেশন কো-অর্ডিনেশন সেন্টার পরিদর্শন করেন। তার এই সফরের উদ্দেশ্য সন্ত্রাসবাদ মোকাবিলায় অভিন্ন প্রাধিকারগুলো খুঁজে দেখা এবং ফ্রেঞ্চভাষী দেশগুলোর সঙ্গে কানাডার সম্পর্কের বিষয়টি জানিনেয় দেওয়া।
জোলির কার্যালয় বলেছে, তিনি কানাডা ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়েও আলোচনা করেন এবং বর্ণবাদ বিলোপের ৩০ বছর উদযাপনে অংশ নেন।

আফ্রিকার ব্যাপারে দৃষ্টিভঙ্গি কেমন হবে তা নিয়ে লিবারেলরা আলোচনা শুরু করার পর এই সফরের ঘোষণা এল।
কানাডাকে তাদের মজুদ এমপক্স ভ্যাকসিন থেকে তাদেরকে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে দ্য আফ্রিকান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। যদিও অটোয়া বলেছে, কীভাবে সহায়তা করা যায় সেটি তারা ভেবে দেখছে।
নতুন ঘোষিত এই তহবিল এমপক্স শনাক্ত ও রির্পোটিং ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে ল্যাবরেটরি টেস্টিং বাড়ানো এবং গবেষণায় গতি আনা। বিশ^ব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ^ স্বাস্থ্য সংস্থাকে কানাডা যে ২০ লাখ ডলার অনুদান দিয়েছে এই তহবিল তার ভিত্তিতে।

দক্ষিণ আফ্রিকা এর আগে কোভিড-১৯ ভ্যাকসিন মজুদ এবং এই ভ্যাকসিনের ওপর থেকে পেটেন্ট তুলে নিতে সহায়তা না করার জন্য কানাডার মতো দেশগুলোকে অভিযুক্ত করে। কারণ, আফ্রিকার সে সময় কোভিড-১৯ ভ্যাকসিনের খুব বেশি দরকার ছিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.