Latest Posts

নেসলের শিশু খাদ্য প্রত্যাহার

- Advertisement -

ক্রোনোব্যাক্টার ব্যাক্টেরিয়ার সংক্রমণের কারণে নেসলে কানাডা তাদের গার্বার ব্র্যান্ড ওট বানানা ও ম্যাঙ্গো বেবি সিরিয়াল প্রত্যাহার করছে। দ্য কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (সিএআইএ) এই ঘোষণা দিয়েছে।

- Advertisement -

প্রত্যাহারকৃত এই পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২৫ সালের ৩০ মে এবং এর সর্বজনীন প্রোডাক্ট কোড ০৬৫০০০১৩৩৬১৫।
প্রত্যাহারকৃত এই পণ্য খাওয়া, বিক্রি, পরিবেশন অথবা বিতরণ না করার সুপারিশ করেছে সংস্থাটি। বরং তা নষ্ট করে ফেলার অথবা যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে।

কুইবেক, অন্টারিও এবং নিউ ব্রান্সউইকসহ বেশ কয়েকটি প্রদেশে পণ্যটি পাওয়া যাচ্ছে। সংস্থাটির বিশ্লেষণের ফলাফল হিসেবে প্রত্যাহারের এই ঘোষণা। বর্তমানে তারা একটি তদন্ত পরিচালনা করছে। যদিও এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএফআইএ বলেছে, প্রত্যাহারকৃত এই খাদ্যের সঙ্গে সম্পৃক্ত কোনো অসুস্থতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সরকারি সংস্থাটি বলছে, ক্রোনোব্যাক্টারে সংক্রমিত খাদ্য আপাতভাবে নষ্ট হওয়ার অথবা এ থেকে সন্দেহজনক কোনো দুর্গন্ধ পাওয়া যায় না। তারপরও এটা খেলে অসুস্থতা দেখা দিতে পারে।

ক্রোনোব্যাক্টার শিশুদের গুরুতর এমনকি প্রাণঘাতী অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার কারণে জ¦র, খাবারে অনীহা, মাত্রাতিরিক্ত কান্না এবং শক্তি খুবই কমে যেতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.