Latest Posts

লেবলের ত্রুটির কারণে মারিজুয়ানা প্রত্যাহার

- Advertisement -
লেবেলে টিএইচসি এবং সিবিডির মাত্রা সঠিকভাবে উল্লেখ না করায় কানা ফার্মস লিমিটেডের মারিজুয়ানার একটি ব্যাচ প্রত্যাহার করছে হেলথ কানাডা

লেবেলে টিএইচসি এবং সিবিডির মাত্রা সঠিকভাবে উল্লেখ না করায় কানা ফার্মস লিমিটেডের মারিজুয়ানার একটি ব্যাচ প্রত্যাহার করছে হেলথ কানাডা। হেলথ কানাডার তথ্য অনুযায়ী, ট্যা্েগরিন ড্রিম শুকনা ক্যানিবাসের মোট ক্যানাবিনয়েডের মাত্রা পণ্যের গায়ে উল্লেখিত টিএইচসি ও সিবিডির মাত্রার চেয়ে কম।

প্রত্যাহারকৃত পণ্যের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে হেলথ কানাডা। তবে উৎপাদক প্রতিষ্ঠান কানা ফার্মস লিমিটেড বলেছে, একটি অভিযোগ তারা পেয়েছে। তা হলো পণ্যের গায়ে লেখা লেবেলের তথ্য সঠিক নয়। প্রত্যাহারকৃত ক্যানাবিসের ব্যাপারে প্রতিকূল কোনো প্রতিক্রিয়া কানা ফার্মস লিমিটেড বা হেলথ কানাডা কেউই পায়নি।

- Advertisement -

বিক্রি করা পণ্যের মধ্যে ২৩ ইউনিট প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত পণ্যের ব্যাচগুলো ২০২৪ সালের ৩১ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বিক্রি হয়েছে।

হেলথ কানাডা বলেছে, পণ্যগুলো মেডিকেল উদ্দেশে গ্রাহকদের কাছে বিক্রি হয়েছিল। আপনারা যদি এই সময়ের মধ্যে বিক্রিত পণ্য কিনে থাকেন তাহলে হেলথ কানাডা কানা ফার্মস লিমিটেডের সঙ্গে ১-৮৫৫-৮৮২-০৯৮৮ নাম্বারে যোগাযোগ করতে বলেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.