Latest Posts

ট্রুডোর ঘোষণায় ঝুঁকি দেখছেন এলজিবিটিকিউ+ কর্মীরা

- Advertisement -
কুইবেকায়ারদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, পিয়েরে পয়লিয়েভরের নেতৃত্বে কনজার্ভেটিভরা ক্ষমতায় আসলে এলজিবিটিকিউ+ কমিউনিটির জন্য তা হবে বিপজ্জনক

জনসমর্থন কমা সত্ত্বেও আগামী নির্বাচন পর্যন্ত থেকে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এলজিবিটিকিউ+ কর্মীদের এটা ঝুঁকিতে ফেলে দিচ্ছে বলে জানিয়েছেন তারা।

কুইবেকায়ারদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, পিয়েরে পয়লিয়েভরের নেতৃত্বে কনজার্ভেটিভরা ক্ষমতায় আসলে এলজিবিটিকিউ+ কমিউনিটির জন্য তা হবে বিপজ্জনক। এবং অনেকেই ট্রুডোকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন, যাতে করে আগামী নির্বাচনে জয়লাভের ভালো সুযোগ তারা তৈরি করতে পারে। ২০২৫ সালের ২০ অক্টোবর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

- Advertisement -

একজন সমাজকর্মী বলেন, এলজিবিটিকিউ+ কানাডিয়ানদের জন্য কনজার্ভেটিভ সরকারের দ্বারা সম্ভাব্য ক্ষতির ব্যাপারে তিনি খুবই উদ্বিগ্ন।

এক্ষেত্রে তিনি পয়লিয়েভরের একটি মন্তব্যের দিকে ইঙ্গিত করেন। ওই মন্তব্যে পয়লিয়েভর বলেছিলেন, পিউবারটি ব্লকারে অপ্রাপ্তবয়স্কদের অধিকার থাকা উচিত নয়। এবং নারীদের ক্রীড়া ও ড্রেসিং রুমে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের প্রবেশ থাকা উচিত নয়।

তিনি বলেন, ট্রুডোকে যদি তারা পরিবর্তন করে তাহলে কনজার্ভেটিভদের পরাজিত করার ভালো সুযোগ রয়েছে লিবারেলদের। তবে ট্রুডোর জায়গায় কে আসলে ভালো সেটা বলেননি তিনি।

কনজার্ভেটিভ পার্টির একজন মুখপাত্রের কাছে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। এর পরিবর্তে তিনি একটি ইমেইল পাঠান। সেখানে ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এলজিবিটিকিউ+ ইস্যুতে তিনি যেসব উত্তর দিয়েছেন সেগুলো পাঠান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.