Latest Posts

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিস্তম্ভ নিয়ে প্রশ্ন

- Advertisement -
অন্টারিওর ইলোরায় এস্তোনিয়ান সামার ক্যাম্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে

অন্টারিওর ইলোরায় এস্তোনিয়ান সামার ক্যাম্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একটি ইহুদি মানবাধিকার সংস্থা জানতে পারে যে, সিডরিওরুর প্রদর্শনীতে চারজন সৈনিকের নাম উল্লেখ করা হয়েছে, যারা নাৎসি এসএসের ২০তম ওয়াফেন গ্রেনাডিয়ের ডিভিশনের হয়ে যুদ্ধ করেছিলেন।

ফ্রেন্ডস অব সিমন ভাইজেন্থাল সেন্টার ফর হলোকস্ট স্টাডিজের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা নাইটের ক্রস অব দ্য আয়রন ক্রসও পেয়েছিলেন। এটা হচ্ছে জার্মানির অন্যতম শীর্ষ সামরিক সম্মাননা।

- Advertisement -

স্থার নীতি ও অ্যাডভোকেসি বিষয়ক জেষ্ঠ পরিচালক জাইম কির্জনার-রবার্টস বিষয়টির ব্যাখ্যা করে বলেন, ওই চার ব্যক্তি ছিলেন সর্বোচ্চ র‌্যাংকিং এবং এসএস সদস্যদের মধ্যে সবেচেয়ে সামদৃত সদস্য। আমি ঠিক নিশ্চিত নয়, কিসের ভিত্তিতে তারা বলছে যে, ওই চার এসএস সদস্য ছাড়া যে কাউকেই তারা সম্মান জানাতে পারে।

স্মৃতিস্তম্ভে শিশুদের যাওয়া প্রসঙ্গে সেন্টারের পক্ষ থেকে সিডরিওরুর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তারা দাবি করে যে, ক্যাম্পের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে কর্নেল আলফন্স রেবানে, লেফটেন্যান্ট কর্নেল হ্যারাল্ড রিপালু, মেজর পল মাইটল্যান্ড এবং হ্যারাল্ড নুগিসেক সম্পর্কিত রেফারেন্সগুলোও।

কির্জনার-রবার্টস বলেন, ছবিগুলোতে শিশুদের ফুল দেওয়ার ছবিগুলো আমরা সপ্তাহ তিনেক আগে পেয়েছি। দুঃখজনক হলো অতাদের একমাত্র উদ্বেগ হলো এ সংক্রান্ত তথ্য লুকানো হয়েছে। এ নিয়ে আমরা হতাশ।

ক্যাম্প কর্মকর্তারা বলেছেন, ১৯৮০ এর দশকে এস্তোনিয়া সোভিয়েতের অধীনে থাকার সময় স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। এবং দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় নিহত সৈন্যদের প্রতি সম্মান জানানো হয় এতে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.