Latest Posts

ডাউনটাউন টরন্টো রুটের নাম হবে টেইলর সুইফটের নামে

- Advertisement -
২৫ জুলাই সিটি কাউন্সিলের বৈঠকে কাউন্সিলর ম্যাকেলভি রজার্স সেন্টার থেকে নাথান ফিলিপস স্কয়ার পর্যন্ত রুটের নাম টেইলর সুইফটের নামে করার প্রস্তাব উপস্থাপন করেন

নভেম্বরের পুরো মাসের জন্য ডাউনটাউন টরন্টো রুটের নাম হবে টেইলর সুইফটের নামে। ওই সময় তিনি এরাস ট্যুরের জন্য ছয় রাত থাকবেন তিনি। সবগুলো রাতের টিকিটই বিক্রি হয়ে গেছে।

২৫ জুলাই সিটি কাউন্সিলের বৈঠকে কাউন্সিলর ম্যাকেলভি রজার্স সেন্টার থেকে নাথান ফিলিপস স্কয়ার পর্যন্ত রুটের নাম টেইলর সুইফটের নামে করার প্রস্তাব উপস্থাপন করেন। ২১-১ ভোটে প্রস্তাবটি পাস হয়।

- Advertisement -

কর্মীরা এখন জন স্ট্রিট ও কুইন স্ট্রিট ওয়েস্ট বরাবর সম্মানজনক সাইন বসাবেন। কনসার্টের পৃষ্ঠপোষক হিসেবে রজার্স কমিউনিকেশর এর ব্যয় বহন করতে রাজি হয়েছে।

এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন কেবল কাউন্সিলর জশ ম্যাটলো। স্পিকার ফ্রান্সেস নুনজিয়াটা এরপর বলেন, ম্যাটলো তার গান পছন্দ করেন না। এই মন্তব্যের পর কাউন্সিলরদের মধ্যে হাসির রোল ওঠে।

ম্যাটলো বলেন, কারণ এটা পুরোপুরি সময় অপচয়। এর চেয়ে বরং বন্যা, জীবনযাত্রার ব্যয় ও আবাসনের ব্যয় বৃদ্ধির মতো ইস্যুগুলোতে মনোযোগ দিতে চাই। সিটির বহু মানুষ আছেন যারা আমাদের অগ্রাধিকারগুলোর প্রতি আমাদের শক্তি ও সময় নিয়োগ করতে বলছেন।

১৪ থেকে ১৬ এবং ২১ থেকে ২৩ নভেম্বর টেইলর সুইফট রজার্স সেন্টারে পারফর্ম করবেন। এটাও ওয়ান টেইলর সুইফট ওয়ে হিসেবে পরিচিত হবে।

ভোটাভুটির আগে ম্যাকেলভি তার প্রস্তাব নিয়ে কথা বলেন। নুনজিয়াটা জিজ্ঞেস করেন, আপনারা কি আদৌ গাইতে যাচ্ছেন। ম্যাকেলভি উত্তর দেন, ‘না’।

টেইলরকে স্বাগত জানিয়ে ম্যাকেলভি তার বক্তব্য শুরু করেন। কাউন্সিলকে তিনি বলেন, আমাদের সুনাম এবং বিশে^ আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য সুইফটের কনসার্ট একটি সুযোগ। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রত্যেক কনসার্ট শেষে ভক্তরা টেইল সুইফট ওয়ে দিয়ে হেঁটে যাবেন এবং নাথান ফিলিপস স্কয়ারে টরন্টো সাইনের সঙ্গে ছবি তুলবেন।

স্কয়ারটি লাল আলোয় আলোকিত করা হবে। টেইলরের জন্য যে আমরা অপেক্ষা করে আছি, এভাবেই সেটা আমরা তাকে দেখাতে চাই। তিনি আমাদের জন্য অনেক খুশি এনে দিয়েছেন এবং আমরা তাকে সবসময় ভালোবাসি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.