Latest Posts

আরএসভি ভ্যাকসিন নিতে পারবেন শিশু ও গর্ভবতী নারীরা

- Advertisement -
শিশুদের গুরুতর অসুস্থতার জন্য দায়ী ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনগ্রহীতা শিশুর সংখ্যা দ্বিগুন করছে অন্টারিও

শিশুদের গুরুতর অসুস্থতার জন্য দায়ী ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনগ্রহীতা শিশুর সংখ্যা দ্বিগুন করছে অন্টারিও। প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, নবজাতক ও উচ্চ ঝুঁকিতে থাকা দুই বছর পর্যন্ত শিশু নতুন এই ভ্যাকসিন পাবে, যাতে করে তারা আরএসভি থেকে সুরক্ষিত থাকে। নবজাতকরা যাতে সুরক্ষিত থাকে সেজন্য গর্ভবতী নারীরাও ভিন্ন ভ্যাকসিন নিতে পারবেন।

২০২২ সালের শেষ দিকে অন্টারিওর প্রধান চারটি শিশু হাসপাতাল অসুস্থ শিশুতে ভরে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, তারা অস্ত্রোপচার বাতিল করতে বাধ্য হয়। সেই সঙ্গে ইনটেন্সিভ কেয়ার ইউনিট ও জরুরি বিভাগগুলোতে নতুন করে কর্মী নিয়োগ করতে বাধ্য হয়।

- Advertisement -

আরএসভি ওই বছর খুবই খারাপ অবস্থায় ছিল। একই সঙ্গে কোভিড-১৯ এর পাশাপাশি ফ্লুরও ব্যাপক বিস্তার ঘটেছিল। অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর বলেন, বড় ধরনের সংক্রমণ থেকে শিশুদের রক্ষার জন্য এই পরিবর্তন দরকার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.