Latest Posts

শিশুকে ধরতে গিয়ে এক ব্যক্তি গ্রেপ্তার

- Advertisement -

জুলাইয়ের গোড়ার দিকে টরন্টোর পূর্ব দিকে একটি শিশুকে ধরার চেষ্টা করার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

- Advertisement -

টরন্টো পুলিশের তথ্য অনুযায়ী, ১১ জুলাই ইস্ট ইয়র্কের টেইলর ক্রিক পার্ক এবং লামসডেন এভিনিউয়ের কাছে ১১ জুলাই বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্দেহভাজন এক ব্যক্তি একটি শিশু ও তার কেয়ারগিভারের দিকে এগিয়ে যায় এবং শিশুটিকে ধরার চেষ্টা করে। কিন্তু কেয়ারগিভার শিশুটিকে সরিয়ে নেয় এবং সন্দেহভাজন এলাকাটি ছেড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সন্দেহভাজনের একটি ছবি পুলিশ প্রকাশ করে। পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ দায়েল করে। টরন্টোর বাসিন্দা ৩৮ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম অরুণরাজ পেরিনাপারাইয়া। ৯ সেপ্টেম্বর তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.