Latest Posts

রিচমন্ড দম্পতির জরিমানা বহাল

- Advertisement -
ডোরবেল ক্যামেরার স্পিকার দিয়ে চিৎকার করে অপমানসূচক কথা বলায় স্ট্রাটা কর্পোরেশন ব্রিটিশ কলাম্বিয়ার রিচমন্ডের এক দম্পতিকে যে ৮০০ ডলার জরিমানা করেছিল তা বহাল রেখেছে ব্রিটিশ কলাম্বিয়ার সিভিল রেজ্যুলুশন ট্রাইব্যুনাল

ডোরবেল ক্যামেরার স্পিকার দিয়ে চিৎকার করে অপমানসূচক কথা বলায় স্ট্রাটা কর্পোরেশন ব্রিটিশ কলাম্বিয়ার রিচমন্ডের এক দম্পতিকে যে ৮০০ ডলার জরিমানা করেছিল তা বহাল রেখেছে ব্রিটিশ কলাম্বিয়ার সিভিল রেজ্যুলুশন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল এক সিদ্ধান্তে বলেছে, হো উইং চ্যান এবং হাঙ্গ অ্যাঞ্জেলা চিউং স্ট্রাটা কমপ্লেক্সের একটি ইউনিটের মালিক। কমপ্লেক্সের বাই ল লঙ্ঘনের ঘটনায় ২০২২ ও ২০২৩ সালে তাদেকে ১৮বার জরিমানা করা হয়।

ট্রাইব্যুনালের সিদ্ধান্তে বলা হয়েছে, জরিমানাকে অন্যায় দাবি করে এই দম্পতি বিরোধটি ট্রাইব্যুনালে নিয়ে যায়। অনদিকে অতিরিক্ত জরিমানার জন্য মালিক গ্রুপ পাল্টা দাবি করে। সেই সঙ্গে এই দম্পতি যাতে বিরক্ত না করে সেই আদেশও চাওয়া হয়।

- Advertisement -

রুলিংয়ে বলা হয়েছে, স্ট্রাটা যে ভিডিও স্বাক্ষ জমা দিয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে এই দম্পতির ডোরবেল ক্যামেরা থেকেই শব্দ আসছে। আওয়াজের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, কমপ্লেক্সের কমন এরিয়া থেকে শব্দ শোনা যাচ্ছিল। মালিকের ইউনিটেও শব্দ শোনা যাচ্ছিল।

এতে বলা হয়েছে, নিজের বাড়িতে চিৎকার করার অধিকার তাদের আছে এই যুক্তিতে তারা জরিমানা পরিশোধে অস্বীকৃতি জানান। সেই সঙ্গে তাদের দরজার চারপাশে সন্দেহজনক ছায়ার কারণে তারা স্পিকার ব্যবহার করতেন। কারো দরজা ভেঙে ভেতরে ঢোকা নিয়েও শঙ্কিত ছিলেন তারা।

ট্রাইব্যুনাল বলেছে, স্পিকার থেকে আসা আওয়াজ ছিল মাত্রাতিরিক্ত। এ কারণেই তাদেরকে ৬৫ ডলার সুদসহ মোট ৮০০ ডলার জরিমানা পরিশোধ করতে বলা হয়। একই সঙ্গে ট্রাইব্যুনাল ওই দম্পতিকে কন্ডো মালিকের বাইল মেনে চলার আদেশ দিয়েছে। তবে ওই দম্পতির প্রতি ডোরবেল ক্যামেরা সরিয়ে ফেলার কোনো আদেশ দেয়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.