
কানাডার অন্টারিও প্রাদেশিক পরিষদে স্বারবেরো সাউথ-ওয়েস্টের এমপিপি ও ডেপুটি লিডার অব অফিসিয়াল অপসিশন ডলি বেগম অন্টারিও পরিবহন মন্ত্রণালয়ের জি-১ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য প্রস্তাবিত ভাষার তালিকায় বাংলা ভাষা যোগ করার বিষয়ে অন্টারিওর পরিবহন মন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। বাংলাদেশী- কানাডিয়ান সম্প্রদায়ের অনেকেই এই বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে তাঁর সাথে যোগাযোগ করেছেন এবং উক্ত বিষয়ে অনুরোধ করেছেন।
জি-১ ড্রাইভিং পরীক্ষার ভাষার তালিকায় বাংলা যোগ করা অন্টারিওতে বসবাসকারী বাংলা ভাষাভাষী কানাডিয়ানদের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি তাদের লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া, কর্মসংস্থান খোঁজা এবং তাদের পরিবারের জন্য আরও ভালো সহায়তা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে।
ডলি বেগম এমপিপি বলেন, আমি অন্টারিও পরিবহন মন্ত্রণালয়ের জি১ পরীক্ষার জন্য প্রস্তাবিত ভাষার তালিকায় বাংলা ভাষা যোগ করার বিষয়ে পরিবহনমন্ত্রীর কাছে লিখেছি। আমাদের সম্প্রদায়ের অনেকেই এই বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে আমার সাথে যোগাযোগ করেছেন। ভাষার তালিকায় বাংলা যোগ করা অন্টারিওতে বসবাসকারী বাংলা ভাষাভাষী কানাডিয়ানদের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি তাদের লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া, কর্মসংস্থান খোঁজা এবং তাদের পরিবারের জন্য আরও ভালো সহায়তা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে।

