
বঙ্গবন্ধুর অনুসারী ও আওয়ামী লীগের সমর্থকদের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্য টরেন্টোতে শোক দোয়া, আলোচনা ও শোক র্যালীর আয়োজন।
পনরই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কানাডার টরেন্টোতে শোকসভা ও শোক র্যালী পালন করলো টরেন্টোতে বসবাসরত আওয়ামী সমর্থকরা। অন্টারিও আওয়ামী লীগ কানাডার উদ্যোগে শোক র্যালীর আয়োজন করা হয়। সহযোগিতায় ছিলেন কানাডা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও কানাডা ছাত্রলীগ।
ডেনফোর্থের রেডহট তন্দুরীতে জাতির জনক বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টের নিহত সকল সদস্য ও ৫ জুলাই থেকে ১৫ই আগষ্ট ২০২৪ পর্যন্ত নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়াউল আহসান চৌধুরী। দোয়া পরবর্তী বাংলা টাউনের রেডহট তন্দুরি রেস্টুরেন্টের সামনে থেকে শ্লোগান দিতে দিতে মিছিল নিয়ে ডেনফোর্থ রোড দিয়ে ডেন্টোনিয়া পার্কে অবস্থিত আন্তর্জাতি মাতৃভাষা মনুমেন্টে (স্থায়ী শহীদ মিনার) উপস্থিত হয়ে বঙ্গবন্ধু সহ সকল নিহত ও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও মোমবাতি প্রজ্জলন করা হয়।
এখানে অনুষ্ঠান পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ। বক্তব্য রাখেন অন্টারিও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাকসু’র সাবেক ভিপি ফায়েজুল করিম, মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, আমিন মিয়া, ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফফার, ইঞ্জিনিয়ার নওশের আলী, রাধিকা রঞ্জন চৌধুরী,হাসিনা আক্তার জানু, মোর্শেদ আহমেদ মুক্তা, আশিষ নন্দী, তাজুল ইসলাম, বেলাল সামসু, মুশফাকুর আকন্দ, আব্দুর রহিম, বিপ্লব চৌধুরী, শেখ জসিম উদ্দিন, জুলফিকার হায়দার। বক্তারা বাংলাদেশের চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় ৫ই জুলাই থেকে ১৫ই আগষ্ট’২৪ পযর্ন্ত সকল নিহত ও ধ্বংসযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী করেন এবং জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না নেওয়া পযর্ন্ত কানাডা প্রবাসী আওয়ামী লীগ আন্দোলন চালিয়ে যাবে বলে সকলস্তরের নেতা কর্মী প্রতিজ্ঞা করেন। বক্তব্য শেষে বিশাল মৌন মিছিল নিয়ে শহীদ মিনার থেকে ডেনফোর্থ হয়ে রেডহট তন্দুরির পার্কিংয়ে জড়ো হয়ে ফায়েজুল করিম ও লিটন মাসুদ অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি।

