
ইসরায়েলি বসতি সংক্রান্ত জাতিসংঘের শীর্ষ আদালতের রুলিং বিশেষ বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে ফেডারেল সরকার। রুলিংয়ে ফিলিস্তিনি ভূখ-গুলোতে ইসরায়েলের উপস্থিতি আইনসঙ্গত নয়।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার মুখপাত্র ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের ননবাইন্ডিং মতামতটি স্বীকার করেছে। তিনি বলেন, ১৯৬৭ সালে ফিলিস্তিনের দখলে ছিল এমন অঞ্চগুলোর ওপর ইসরায়েলের স্থায়ী নিয়ন্ত্রণের স্বীকৃতি না দেওয়ার অবস্থান বেছে নিয়েছে কানাডার উপর্যুপরি সরকারগুলো।
বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ বসতি এই অঞ্চলে ন্যায় ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধক।।
জাতিসংঘের আদালত ফিলিস্তিন অধিকৃত ভূখ-গুলোতে ইসরায়েলের উপস্থিতির অবসান চেয়েছে। একইসঙ্গে এই মুহুর্তে বসতি নির্মাণ বন্ধ করতে বলেছে।
আদালত বলেছে, এই অঞ্চলে ইসরায়েলের কোনো সার্বভৌমত্বের অধিকার নেই এবং জোরপূর্বক অঞ্চলটির দখল নেওয়ার মাধ্যমে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

