Latest Posts

পদত্যাগ করছেন শ্রমমন্ত্রী

- Advertisement -
সিমাস ও’রিগান

আগামী নির্বাচনে অংশ না নেওয়ার পাশাপাশি মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী সিমাস ও’রিগান। ব্যক্তিগত কারণে দীর্ঘদিনের এই হাইপ্রোফাইল রাজনীতি ছাড়ছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। তবে পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, এটা কঠিন সিদ্ধান্ত। নয় বছরে তিনটি নির্বাচনে এই রাইডিংয়ের লোকজনের দ্বারা নির্বাচিত হওয়া বিরাট সম্মানের। কিন্তু চূড়ান্ত বিচারে আমার পরিবার সবার আগে। আমি ভালো স্বামী, পুত্র, আঙ্কেল ও বন্ধু হতে চাই। এবং এই দায়িত্ব ভালোভাবে পালন করতে প্রচুর সময়ের প্রয়োজন।

- Advertisement -

কানাডা দিবসেইে ও’রিগান রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে একাধিক সূত্র সিটিভি নিউজকে জানিয়েছে।

ও’রিগান লিখেছেন, এই প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার অভাব বোধ করব। আমি বিশ^াস করি, আমাদের দেশের ইতিহাসে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচিত হয়ে থাকবেন। তার সামর্থ্য, সহনশীলতা ও স্বপ্ন আর কারো সঙ্গে তুলনীয় নয় এবং পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে তারা আমাদেরকে দেখতে পাবেন।

জনমত সমীক্ষায় লিবারেলদের জনপ্রিয়তা হ্রাসের মধ্যেই্ এই ঘোষণা এল। সেই সঙ্গে এই গ্রীষ্মে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জনও রয়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও’রিগান হাউস অব কমন্সের সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হন ২০১৫ সালে। এরপর ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনেও পুনরায় এমপি নির্বাচিত হন। ২০০৫ সালে ট্রুডোর ওয়েডিং পার্টিরও অন্যতম সদস্য ছিলেন ও’রিগান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.