Latest Posts

কনসাল জেনারেলের জন্য নিউইয়র্কে ৯০ লাখ ডলারে কানাডার কন্ডো ক্রয়

- Advertisement -

নিউইয়র্কে কনসাল জেনারেলের বাসভবনের জন্য ম্যানহাটনে বিলাসবহুল একটি কন্ডো কিনেছে কানাডা। এজন্য গত মাসে তারা খরচ করেছে ৯০ লাখ ডলার। তবে পুরোনো এই ভবনটি দিয়ে কী করা হচ্ছে সে ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে ফেডারেল সরকার।

- Advertisement -

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা যে এই ক্রয়ের পেছনে ছিল তা স্বীকার করতে বাধ্য হয়েছে। কন্ডোটির ক্রয়চুক্তি অনুযায়ী, ৬৬ লাখ ডলারের বেশি চেয়ে বাড়িটি বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয় এবং গত মাসে বিক্রি হয়। এ নিয়ে স্থানীয় বেশ কিছু গণমাধ্যম এই সংবাদ দেয় যে, রয়্যাল ক্রয় হয়েছে। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক পোস্ট, যাদের খবরের শিরোনাম ছিল কিং চার্লস নিউইয়র্কে বিলরাসবহুল কন্ডো কিনেছেন। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এরপর একে সংশোধন করে এই বলে যে, কিং একা নন, যারা এটি ব্যবহার করবেন।

একজন মুখপাত্র দ্য কানাডিয়ান প্রেসকে বলেন, এই ক্রয়ের ফলে শেষ পর্যন্ত কানাডিয়ান করদাতাদের ২০ লাখ ডলার সাশ্রয় হবে।
শারলট ম্যাকলিয়ড বলেন, ৫৫০ পার্ক এভিনিউয়ে অবস্থিত পুরোনো ভবনটি বিভাগের যে আদর্শমান তা পূরণ করে না। এটি সংস্কার করতে গেলে মোট অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হবে। কারণ, সর্বশেষ এটি সংস্কার হয়েছিল ১৯৮২ সালে। বর্তমান আবাসন সংস্কারে উচ্চ ব্যয় এবং বাড়িটির মূল্য বিবেচনায় নিয়ে গ্লোবাল
অ্যাফেয়ার্স কানাডা একটি নতুন, ছোট, অধিক যুৎসই এবং অধিক সাশ্রয়ী অ্যাপার্টমেন্টের সুপারিশ করেছে।

পুরোনো আবাসনটি নিয়ে কী ভাবছে জানতে চেয়ে একাধিক প্রশ্ন করা সত্ত্বেও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা তাতে সাড়া দেয়নি।
নতুন কন্ডোটির অবস্থান স্ইেনওয়ে টাওয়ারে এবং এটি বিশে^র সবচেয়ে পাতলা বহুতল ভবন হিসেবে পরিচিত, সেন্ট্রাল পার্ক থেকে যা কয়েক কদম দূরে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.