Latest Posts

জালালাবাদ মেলা ২০২৪ এর ভলান্টিয়ারদের সার্টিফিকেট বিতরণ

- Advertisement -

গত ২৪ জুন, সোমবার টরন্টোর বাংলাদেশ সেন্টারে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে এবং নৈশভোজের আয়োজন করা হয়। ১০ হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে মেলা অনুষ্ঠিত হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনায় কার্যকরী কমিটির সদস্যদের সাথে শতাধিক ভলান্টিয়ার কাজ করেন। তাদের সহযোগিতা ছাড়া এই আয়োজন সফল করা সম্ভব হত না।

- Advertisement -

জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি মাহবুব চৌধুরী রনি, সাধারণ সম্পাদক মেহেদী মারুফ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, নির্বাহী সহ-সভাপতি মকবুল হোসেন , সহ-ধর্ম সম্পাদক আলী হোসেন এবং জালালবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আহাদ খন্দকার,রেশাদ চৌধুরী ,সম্মানিত উপদেষ্টা লায়েক চৌধুরী তাদের বক্তব্যে ভলান্টিয়ারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে উপস্থিত ভলান্টিয়ারদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক এবং মেলার ভলান্টিয়ার কোঅর্ডিনেটর জুয়েল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.