
বার্লিংটনের একটি শপিং মলের পার্কিং লটে এক নারীর গাড়ির বাইরে প্রায় ২০ হাজার মৌমাছি জড়ো হয়। ৯ মে এই ঘটনা ঘটে।
বিকিপার ডেভ স্টোটসবারি বলেন, মৌমাছিগুলো সংগ্রহের জন্য শপিং মলে ডাক পাওয়ার পর সেগুলো উদ্ধার করতে আসেন তিনি। স্থানীয় একটি মৌচাকের প্রায় ২০ হাজার মৌমাছি পার্কিং লটে এক নারীর গাড়ির পেছনে জমায়েত হয়। এটা ছিল দারুণ এক বিকাল। যে এলাকায় জীববৈচিত্র্য ও পরিনেটর বাড়াতে বার্লিংটন সেন্টারের সঙ্গে আমরা কাজ করছি সেখান থেকেই ফোন পাই এবং এসে মৌমাছিগুলোকে সংগ্রহ করি। তুলনামূলকভাবে সহজেই মৌমাছিগুলোকে ধরা সম্ভব হয়।
ব্যাকড বাই বিসের বিকিপার স্টোটসবারি বলেন, মৌমাছিগুলোকে তিনি বাড়ির মতো একটি বিশেষায়িত যন্ত্রের মধ্যে ঢোকান। এটাকে তাদের বাড়ি বলতে পেরে তারা খুশি। মৌমাছিগুলোকে ব্যাকড বাই বিসের প্রধান কেন্দ্র নর্থ বার্লিংটনে পর্যবেক্ষণের জন্য নিয়ে আসা হয়। এগুলো শক্ত সমর্থ হওয়ার পর এগুলো বাইরে কোথাও তাদের আবাস খুঁজে নিতে পারবে।

